জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে হয়রানী মুলক মামলা প্রত্যাহার ও বকেয়া বেতন ভাতা প্রদানের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার বেলা ১২ টায় নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনালে স্থানীয় একটি হোটেলে সংবাদ বক্তব্য রাখেন ভুক্তভোগী মোঃ হাসান আলী।¬ তিনি বলেন, আমি মোঃ হাসান আলী , পিতা মৃত মোঃ তাজিমুল ইসলাম, গ্রাম দরবারপুর, ডাকঘর রামডুবির হাট সদর, দিনাজপুর। বিগত ১/১২/২০১৩ ইং তারিখে কিউভিসিবিডি লিঃ কোম্পানীর ম্যানজার মোঃ জাহাঙ্গীর আলম এর নিকট জামানত সরুপ ২লক্ষ টাকার বিনিময়ে অত্র কোম্পনীতে একজন মর্কেটিং এক্সিকিউটিভ হিসাবে কুড়িগ্রাম মার্কেটিং এর দায়িত্বে কাজ করে আসছি।
মাহামারী করোনা কালিন সময় কোম্পানির বিক্রিত মালামাল বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠানের দোকনদারদেরকে বাকিতে দিয়ে থাকি। যা তদন্তে পাওয়া যাবে, যেমন-উত্তম সাইকেল স্টোর ,সত্বাধিকারী মোকাদ্দেস, সিও বাজার। মিম অটো ,রংপুর সদর, আল আমিন মটর্স কুড়িগ্রাম, লিমন অটো, রংপুর সদর। মা মটর্স নাগেস্বরী কুড়িগ্রাম। এমন ১০/১২ টি প্রতিষ্ঠান রয়েছে। ১/১২/২০১৩ ইং যোগ দানের তারিখ হতে আমাকে কোন সন্তোস জনক বেতন ভাতা দেওয়া হয় নাই।
৩টি জেলায় কাজকরে বেতন দেওয়া হয় বেসিক সহ মাত্র ৭ হাজার টাকা। আমাকে কোন নিয়োগপত্র দেওয়া হয় নাই। শুধুমাত্র একটি আইডি কার্ড দেওয়া হয়। তাই আমি কিউভিসিবিডি লিঃ কোম্পানীর দায়ের করা হয়রানী মুলক মামলা থেকে অব্যহতি ও বকেয়া বেতন ভাতা আদায়ের জন্য প্রশাসন সহ আপনদের সকলের সহযোগিতা কামনা করছি।














