জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান , বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও ১৫ই আগস্টের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে রংপুর জেলা জাতীয় শ্রমিকলীগের উদ্যোগে র্যালি, দোয়া মহাফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার সকাল ১১টায় নগরীর বেতপট্টিস্থ রংপুর জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে দোয়া মহাফিল ও আলোচনা সভা অনুষ্ঠানে রংপুর জেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি মোঃ আব্দুস সালাম সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মাজেদ আলী বাবুল ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক এ্যাড. আনোয়ারুল ইসলাম, মোঃ জয়নাল আবেদীন, রংপুর জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, রংপুর জেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য গাহারুল ইসলাম, জাহাঙ্গীর আলম বকসি, মোতাহার হোসেন ডালু, জিন্নাত হোসেন লাভলু, বাংলাদেশ ব্যাংক এমপ্লোয়িজ শাখার রংপুর অঞ্চলের (সিবিএ) সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন, রংপুর জেলা জাতীয় শ্রমিকলীগের প্রচার সম্পাদক নিজাম উদ্দিন, সদস্য আব্দুল জলিল সহ অন্যান্য নেতৃবৃন্দ।














