জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
২দিন ব্যাপী রংপুর জেলা স্ট্যান্ডার্ড রেটিং দাবা চ্যাম্পিয়ান শীপ ২০২৩ খেলার উদ্বোধন করা হয়। গতকাল শুক্রবার (২৫ আগস্ট) সকাল ১১টায় রংপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শেখ রাসেল ইনডোর স্টেডিয়ামে রংপুর জেলা স্ট্যান্ডার্ড রেটিং দাবা চ্যাম্পিয়ান শীপ খেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাড. আনোয়ারুল ইসলাম,
বিশেষ অতিথি ছিলেন রংপুর জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি সত্যব্রত সরকার উৎপল, যুগ্ম সাধারণ সম্পাদক সামসুজ্জামান জামান, দাবা কমিটির সদস্য জাবেদ হোসেন সুইডেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সদস্য নাজাম নাকভী। এ সময় রংপুর জেলা স্ট্যান্ডার্ড রেটিং দাবা চ্যাম্পিয়ান শীপ খেলার সকল প্রতিযোগিরা উপস্থিত ছিলেন।
















