সর্বশেষ
সর্বশেষ
  • জাতীয়
  • রাজনৈতিক দলগুলোর অনুভূতি ধারণ করে সংশোধন প্রস্তাব আনছে কমিশন

রাজনৈতিক দলগুলোর অনুভূতি ধারণ করে সংশোধন প্রস্তাব আনছে কমিশন

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

ঢাকা, ২৩ আষাঢ় (৭ জুলাই):
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর অনুভূতি এবং বক্তব্য অনুযায়ী সংশোধন প্রস্তাব আনছে কমিশন। জাতীয় সাংবিধানিক কাউন্সিল নিয়ে অধিকাংশ দলের আপত্তি থাকায় ভিন্ন ভিন্ন প্রস্তাব দিয়েছে কমিশন।

ঢাকায় আজ ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ১০ম দিনের আলোচনায় অধ্যাপক আলী রীয়াজ এসব কথা বলেন। এ সময় কমিশনের সদস্য ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।
সভায় অধ্যাপক আলী রীয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে যেন কোনো ভুল বুঝাবুঝি না হয়, সেদিকে কমিশন নজর রাখছে। রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে ইতিবাচক আলোচনা হচ্ছে উল্লেখ করে তিনি আরো বলেন, এ ধারা অব্যাহত রাখতে হবে এবং দ্রুত কাজ শেষ করতে সবার সহযোগিতা প্রয়োজন।

জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আজকের আলোচনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমার বাংলাদেশ (এবি) পার্টিসহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
আজ উপজেলা পর্যায়ে অধস্তন আদালতের সম্প্রসারণ, জরুরি অবস্থা ঘোষণা, নারী প্রতিনিধিত্ব এ তিনটি বিষয় নিয়ে আলোচনা হয়।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Sunday, 20th September, 2026
9th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:31 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:18 PM
মাগরিব6:57 PM
ইশা8:13 PM