সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রাজশাহী আবাসিক হোটেল থেকে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ২২ শিক্ষার্থী আটক

রাজশাহী আবাসিক হোটেল থেকে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ২২ শিক্ষার্থী আটক

রাজশাহী প্রতিনিধি / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

রাজশাহীতে আওয়ামী লীগের নেতার মালিকাধীন হোটেল গ্র্যান্ড নামের একটি আবাসিক হোটেল থেকে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ২২ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

গত বুধবার (২০ ডিসেম্বর) রাত ১১টা থেকে ২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক শিক্ষার্থীরা বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত। হোটেলটি নগরীর গণকপাড়ায় অবস্থিত। অভিযোগ আছে, সাধারণ মানের এই আবাসিক হোটেলের কক্ষ ভাড়া নিয়ে প্রায় অসামাজিক কার্যকলাপ চলে।

হোটেলটি তানোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার সুজনের মালিকানাধীন। হোটেলটিতে এমপি ওমর ফারুক চৌধুরীর পোস্টার ও ফেস্টুন বানিয়ে নিয়ে এসে রাখা হয়েছে। অভিযান চালানোর সময় এগুলো দেখা যায়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সহকারি কমিশনার (ডিবি) আরজিনা খাতুন জানান, গণকপাড়ায় অবস্থিত হোটেল গ্র্যান্ডে অভিযান চালানো হয়। হোটেলটির কর্মীরা দেখাতে রাজি হচ্ছিলেন না। বিভিন্ন কক্ষ গিয়ে অভিযান চালিয়ে ২২ জনকে আটক করা হয়েছে। তারা সবাই রাজশাহীর বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী। অভিযানের পর হোটেলের কর্মীরা পালিয়ে যান।

তিনি জানান, আটক শিক্ষার্থীদের অভিভাবকদের ডাকা হয়েছে। এসব শিক্ষার্থীরা রাজশাহীর বাইরের। তাদের মধ্যে বেশির ভাগই বিভিন্ন হোস্টেল বা মেসে থাকেন। তাদের অভিভাবকরা এলে শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে হোটেল মালিককেও ডাকা হয়েছে। তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

তবে হোটেলটির মালিক আবুল বাশার সুজনের নাম্বারে কয়েকবার কল দেওয়া হলে মোবাইল বন্ধ থাকায় বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Saturday, 19th September, 2026
8th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:19 PM
মাগরিব6:58 PM
ইশা8:14 PM