সর্বশেষ
সর্বশেষ

শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৩তম বৈঠক

সংসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

ঢাকা, ২০ নভেম্বর, ২০২২:
একাদশ জাতীয় সংসদের শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির ১৩তম বৈঠক আজ কমিটির সভাপতি আমির হোসেন আমু এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য শিল্প মন্ত্রণালয়য়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, এ, কে এম ফজলুল হক, মেহাম্মদ সাহিদুজ্জামান এবং মোঃ শফিউল ইসলাম বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উন্নয়ন দর্শন উৎপাদনভিত্তিক শিল্প সমৃদ্ধ অর্থনীতির সোনার বাংলা গড়ে তোলা, অস্টম-পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুসারে জিডিপিতে শিল্পের অবদান ৪১.৮৬ শতাংশ উন্নীতকরণের কৌশল নির্ধারণ করা, জিডিপিতে শিল্পের উল্লেখিত অবদান পরিপূর্ণ করার জন্য শিল্প মন্ত্রণালয় কর্তৃক মহা পরিকল্পনা প্রণয়ন, বরিশাল বাফার গোডাউন নির্মাণের সর্বশেষ অবস্থা পর্যালোচনা করা হয়।

এছাড়া, বিএসএফআইসি’র সার্বিক বিষয়ে আলোচনা এবং বাস্তবায়াধীন বিএমআরই অব কেরু এন্ড কোম্পানী (বিডি) লিমিটেড প্রথম সংশোধনী শীর্ষক প্রকল্পের চুরি হওয়া যন্ত্রাংশের আনুমানিক মূল্য এবং এ বিষয়ে কোনো কমিটি গঠন করা হয়েছে কি-না, বিএসইসি’র গাজী ওয়্যার লি: এর শক্তিশালী ও আধুনিকীকরণ প্রকল্পের যন্ত্রপাতি ক্রয়ে দুর্নীতি ও বিএসইসি’র নিয়ন্ত্রণাধীন রাসায়নিক গুদাম নির্মাণ প্রকল্পের সর্বশেষ অবস্থা এবং বিটাকের সার্বিক বিষয়ে নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠকে ডিলারশীপ প্রদানের সময়ে ওয়ারিশ/আবেদনকারীর পূর্বের কার্যকলাপ পর্যালোচনা করে, বিশেষ করে বাজার কারসাজির সাথে জড়িত ছিল এমন কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের অনুকূলে ডিলারশীপ দেওয়ার পূর্বে ভালভাবে যাচাই-বাছাই করে ডিলারশীপ দেওয়ার জন্য কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহনের জন্য জোর সুপারিশ করা হয়।

বৈঠকে মন্ত্রণালয় কর্তৃক গৃহীত প্রকল্পের কাজে নিয়োজিত প্রতিষ্ঠান নির্ধারিত সময়ে কাজ শেষ না করে সময় ও আর্থিক ক্ষতিসাধনকারীর ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি সুপারিশ করে।
বিএমআরই অব কেরু এন্ড কোম্পানি (বিডি) লিমিটেড প্রথম সংশোধনী শীর্ষক প্রকল্পের চুরি হওয়া যন্ত্রাংশের এবং বিএসইসি’র গাজী ওয়্যার লি: এর শক্তিশালী ও আধুনিকীকরণ প্রকল্পের যন্ত্রপাতি ক্রয়ে দুর্নীতির বিষয়টি দ্রæত তদন্তপূর্বক জরুরী ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।

শিল্প মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিববৃন্দ, বিভিন্ন সংস্থার প্রধানগণসহ মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Sunday, 20th September, 2026
9th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:19 PM
মাগরিব6:58 PM
ইশা8:14 PM