সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • সিটি কর্পোরেশনের নকশা ও নিয়ম বহির্ভূত বহুতল ভবন নির্মাণের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সিটি কর্পোরেশনের নকশা ও নিয়ম বহির্ভূত বহুতল ভবন নির্মাণের প্রতিবাদে সংবাদ সম্মেলন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েয়া টোয়েন্টিফোর ডটকম:

রংপুর নগরীতে নকশা ও নিয়ম বহির্ভূত বহুতল ভবন নির্মাণের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বাসিন্দারা বুধবার(৩ জানুয়ারি) দুপুরে রিপোর্টার্স ক্লাব রংপুর হলরুমে এলাকাবাসীর পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন আশরাফ উজ জামান কোয়েল। তিনি লিখিত বক্তব্যে বলেন, অলিয়ার রহমানের ছেলে প্রতিপক্ষ আশরাফুল আলম ও আফছার আলীর ছেলে আবু নাছির লায়েকসহ আনছার আলীর পুত্র সায়ন মিয়া। তারা উভয়ে আমাদের জমি ক্রয় করে দীর্ঘ দিন থেকে বসতবাড়ি নির্মাণ করে বসবাস করে আসছেন। কিন্তু তারা সিটি কর্পোরেশনের নিয়মনীতি না মেনে রস্তার জায়গা না রেখে নকসা বহির্ভূত ভাবে বহুতল ভবন নির্মাণ করছে। এছাড়াও ওই ভবনের ছাদের পানি গড়িয়ে আমাদের জমিতে পড়ার ফলে আমরা চরম ভাবে ক্ষতিগ্রস্তহচ্ছি ।

এবিষয়ে প্রতিবাদ করতে গেলে প্রতিপক্ষ আশরাফুল ও তার লোকজন আমাকেসহ আমার পরিবারেরর সদস্যদের বিভিন্ন মামলায় ফাঁসানোর হুমকি দেয়। এঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে আমি তাদের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করি।পাশাপাশি তাদের নির্মাণাধীন বহুতল ভবনের নকশা বহির্ভূত কাজ বন্ধ করার জন্য রংপুর সিটি কর্পোরেশনে গত ২৪/৭/২২ইং তারিখে একটি লিখিত অভিযোগ দায়ের করি। সেই অভিযোগকে তোয়াক্কা না করে আশরাফুল ও তার লোকজন ভবনটির নির্মাণাধীন কাজ অব্যাহত চালিয়ে যায়। এমন্তবস্থায় আমি তাদের কাজে বাঁধা প্রধান করলে প্রতিপক্ষের লোকজন আমাকে প্রাণনাশের হুমকিসহ ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেয়। এঘটনাকে কেন্দ্র করে ওই জমির উপর গত ১০ ডিসেম্বর ২০২৩ সালে ১৪৪/১৪৫ ধারামতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করি।

এরই পরিপ্রেক্ষিতে বিজ্ঞ আদালত আগামী ৩১ জানুয়ারি ২০২৪ইং তারিখে শুনানির জন্য দিন ধার্য করেন। এরই মধ্যে বিশেষ ক্ষমতা বলে আমাদের প্রতিপক্ষ আদালতের ধার্য তারিখের পূর্বে গত ৩১শে ডিসেম্বর ২০২৩ইং তারিখে ভবন নির্মাণ সামগ্রী নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা দেখিয়ে আদালতে আপিল দাখিল করেন। এবং আদালত থেকে প্রাথমিক ভাবে কাজ করার অনুমতি নেয় । এদিকে সিটি কর্পোরেশনে করা আমার অভিযোগের ভিত্তিতে কর্তৃপক্ষ তাদেরকে নোটিশ জারি করে বাড়ির প্লান পাশের কাগজপত্র চেয়ে পাঠায়। এতে প্রতিপক্ষ প্লান পাশের কাগজপত্র দাখিল করলেও বাস্তবিক ভাবে নির্মাণাধীন কাজ অনুমোদিত প্লান বহির্ভূত ভাবে হচ্ছে বলে গত ৩১ ডিসেম্বর লিখিত ভাবে অবহিত করেন।

এছাড়াও সিটি কর্পোরেশন থেকে একাধিকবার তাদের নির্মাণ কাজ বন্ধ করে দিলেও আমাদের প্রতিপক্ষের আত্মীয় কয়েকজন প্রভাবশালী প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তার ছত্রছায়ায় প্রবাহিত হয়ে পুনরায় কাজ শুরু করে। বর্তমানে আমাকেসহ আমার পরিবারকে বিভিন্ন হয়রানি মুলক মামলায় ফাঁসানোসহ প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। এমন্তবস্থায় আমিসহ আমার পরিবারের লোকজন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। তিনি সংবাদ ম্মলনের মধ্যমে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে দাবী জানান। এসময় ওই এলাকার বাসিন্দাদের মধ্যে উপস্থিত ছিলেন শফিউজ্জামান সাজু,কাজী আব্দুল্লাহ আল মামুন, সাইফুল ইসলাম তিতুমীর প্রমুখ। এবিষয়ে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাছের বিল্লাহ প্রতিবেদককে বলেন,সিটি কর্পোরেশনের নকসা বহির্ভূত ভবন নির্মাণ কাজ বন্ধ করবে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ।

আর যদি সেখানে আইন শৃঙ্খলা অবনতি ঘটে কিংবা আদালতের নিষেধাজ্ঞা থাকলে তাহলে বিষয়টি আমরা দেখবো।এসংক্রান্ত বিষয়ে রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মাহাবুবুর রহমান মঞ্জু প্রতিবেদককে বলেন, যদি সিটি কর্পোরেশনের নকসা বহির্ভূত কাজ কেউ করে থাকে তাহলে অবশ্যই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Sunday, 20th September, 2026
9th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:31 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:18 PM
মাগরিব6:57 PM
ইশা8:13 PM