সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে রিকশাচালকদের মাঝে ছাতা ও মাথার ক্যাপ বিতরণ

রংপুরে রিকশাচালকদের মাঝে ছাতা ও মাথার ক্যাপ বিতরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

সারা দেশের ন্যায় প্রচন্ড তাপদাহে পুড়ছে রংপুর অঞ্চলের মানুষ। বিশেষ করে এই গরমে খেটে খাওয়া রিকশাচালকগণ বেশী ভুগছেন। এরুপ খেটে খাওয়া রিকশাচালকদের পাশে এসে দাঁড়িয়েছে রংপুরের উইমেন্স ড্রিমার ফাউন্ডেশন। সোমবার (২২ এপ্রিল) দুপুরে নগরীর শাপলা চত্বরে অবস্থিত আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে প্রায় দুইশত রিকশা চালকদের মাঝে গরম সহনীয় ছাতা ও মাথায় পড়া ক্যাপ বিতরণ করেন উইমেন্স ড্রিমার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও খেলোয়ার আরিফা জাহান বীথি।

ছাতা ও মাথার ক্যাপ বিতরণ কালে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য আয়শা সিদ্দিকা জুতি, নয়ন ইসলাম, সানু আক্তারসহ সংগঠনের নেতৃবৃন্দ।

বিতরণকালে আরিফা জাহান বীথি বলেন, আপনারা দেখতেই পারছেন রোদের তাপে আমরা কতটা অসহায় হয়ে আছি। এরই মাঝে যারা রোদের মধ্যে খেটে খাচ্ছে ও রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন তাদের কি অবস্থা হতে পারে একবার ভেবে দেখুন। তাই আমার সংগঠনের মাধ্যমে উদ্যোগ নিয়ে রংপুরে রিকশাচালক প্রায় ২’শত জনের মাঝে গরম সহনীয় ছাতা ও মাথার ক্যাপ বিতরণ করছি।

এবং এই বিতরণ কর্মসূচী চলমান থাকবে। আমি বিত্তবানদের অনুরোধ করবো আপনারা এই গরমে পিছিয়ে পড়া খেটে খাওয়া মানুষদের মাঝে এগিয়ে আসুন। বিশেষ করে পানি, ছাতা, ক্যাপ তাদের খুব প্রয়োজন তাই আপনারা তাদের পাশে দাড়ালে তারা খুব উপকৃত হবে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Sunday, 20th September, 2026
9th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:19 PM
মাগরিব6:58 PM
ইশা8:14 PM