সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে…আইনজীবী জোবায়দুল ইসলাম বুলেট

আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে…আইনজীবী জোবায়দুল ইসলাম বুলেট

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

বৈষম্যবিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলো না এবং যারা ভয়ে স্বৈরাচার আওয়ামীলীগের আমলে আবু সাঈদ হত্যা মামলা পরিচালনা থেকে বিরত ছিলেন তারাই আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আবু সাঈদ হত্যা মামলার আইনজীবী হওয়ার প্রতিযোগিতায় নেমে নিজেদের মধ্যে কাদাঁছোড়াছুড়ি করছেন বলে মন্তব্য করেছেন আইনজীবী জোবায়দুল ইসলাম বুলেট।গতকাল সোমবার দুপুরে রংপুর আদালত প্রাঙ্গনে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে জোবায়দুল ইসলাম বুলেট বলেন, আবু সাঈদ হত্যার ঘটনায় দুটি মামলা দায়ের হয়েছে। প্রথম মামলাটি দায়ের করেন পুলিশ এবং দ্বিতীয় মামলাটি দায়ের করেন আবু সাঈদের বড় ভাই রমজান আলী। আবু সাঈদ নিহতের ঘটনায় পুলিশ বাদী হয়ে যে মামলা দায়ের করেন, সেই মামলায় মিথ্যাভাবে শিশুদের আসামী করা হয় এবং সেই মামলায় গ্রেফতার হয়ে জেল খাটে তারা। ওই শিশুদের পক্ষে অবস্থান নিয়ে আদালতের আইনি লড়াইয়ের মাধ্যমে সেই শিশুদের জামিন করা হয়। সেই জামিনে আসামী পক্ষের আইনজীবি হিসেবে আমি ও আমার জুনিয়র সহকর্মী বাহালুল ছিলাম এখনও আছি।তিনি আরো বলেন, আমি কখনও বলি নাই, যে আবু সাঈদ হত্যা মামলার বাদি পক্ষের আইনজীবী। আমার বিরুদ্ধে একটি পক্ষ মিথ্যা অপপ্রচার চালাচ্ছে এবং তার মাধ্যমে সমাজের কাছে ভুল তথ্য যাচ্ছে। আমি সেই বিষয়টি পরিস্কারের উদ্দেশ্যে আজকে সংবাদ সম্মেলন আহবান করেছি।

এসময় জোবায়দুল ইসলাম বুলেট বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে আমাদের মতো তাদের ভুমিকা ছিলো না, বরং এই আন্দোলনের বিপক্ষে তাদের অবস্থান ছিলো। যার কারনে নিজেরা বাঁচার জন্য আবু সাঈদের মামলায় ট্যাগ হয়ে বলার চেষ্টা করছে, আমরা আবু সাঈদের মামলার মুল আইনজীবী। শুধু তাই নয়, তারা আওয়ামী অপশক্তির বলেই আবু সাঈদের মামলা থেকে শেখ হাসিনার নাম বাদ দেয়া হয়েছে। তারা আবু সাঈদের ভাইকে ধরে এনে শিখিয়ে দিয়ে সংবাদ সম্মেলন করে তাদের নাম বলানো হয়েছে।

তিনি আরো বলেন, গত ২৬ অক্টোবর পুলিশের আইজিপির সুধী সমাবেশে আবু সাঈদসহ রংপুরের অন্যান্য মামলার আসামীদের গ্রেফতারের জন্য বলেছি মাত্র। আমি একজন দেশের নাগরিক হিসেবে এটা বলেছি। একটা পক্ষ সুবিধা নেয়ার উদ্দেশ্যে এগুলো করাচ্ছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পুলিশের করা আবু সাঈদ হত্যা মামলার আসামী হয়ে জেল খাটা মারজান ও মাহিমসহ কয়েকজন আইনজীবী।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Sunday, 20th September, 2026
9th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:19 PM
মাগরিব6:58 PM
ইশা8:14 PM