সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় রংপুরে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের দোয়া মাহফিল

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় রংপুরে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের দোয়া মাহফিল

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

বিএনপির চেয়ার পার্সন, সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় রংপুরে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের আয়োজনে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার রাতে রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টার মিলনায়তনে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠানে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ রংপুরের আহবায়ক মনজুর আহমেদ আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুুর মহানগর বিএপির আহবায়ক ও রংপুর সদর- ৩ আসনের বিএনপির মনোনিত এমপি প্রার্থী সামসুজ্জামান সামু ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির ভাইস প্রেসিডেন্ট মোঃ জুলফিকার আজিজ খান ভুট্টু, ভাইস প্রেসিডেন্ট এনামুল হক সোহেল, পরিচালক মোঃ কামাল হোসেন, রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ নুরুল ইসলাম পটু, রংপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির প্রেসিডেন্ট মোছাঃ শাহনাজ পারভীন, রংপুর জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ লিটন পারভেজ, রংপুর মহানগর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, রংপুর জেলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ ওয়াসিম বারী রাজ,

রংপুর জেলা ও মহানগর ঠিকাদার সমিতির সভাপতি মোঃ খায়রুল কবির রানা, সহ সভাপতি মোঃ জয়নুল আবেদীন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম মিঠু, কোষাধক্ষ মোঃ আশরাফুল ইসলাম বাবু, কার্যকরি সদস্য আকবর আলী, সহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা শেষে বিএনপির চেয়ার পার্সন, সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Sunday, 20th September, 2026
9th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:19 PM
মাগরিব6:58 PM
ইশা8:14 PM