সর্বশেষ
সর্বশেষ

অধ্যাদেশকে আইনে রূপ দিতে জাতীয় সংসদে একাধিক বিল পাস

সিনিয়র রিপোর্টার/ দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

সংসদ ভবন, ৭ এপ্রিল, ২০২৬ খৃ. – অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা সংশ্লিষ্ট অধ্যাদেশগুলোকে আইনে রূপ দিতে আজ জাতীয় সংসদে ‘হাওর ও জলাভূমি সংরক্ষণ বিল, ২০২৬’, ‘ফৌজদারি কার্যবিধি (সংশোধন) বিল, ২০২৬’ এবং ‘আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (সংশোধন) বিল, ২০২৬’সহ একাধিক বিল পাস করা হয়েছে।

সংশ্লিষ্ট মন্ত্রীরা সংসদে বিলগুলো উত্থাপন করেন এবং পরে ভোটে দেওয়া হলে সংসদ সদস্যরা কণ্ঠভোটে বিলগুলো পাস করেন।

পাস হওয়া অন্য বিলগুলোর মধ্যে রয়েছে—‘দেওয়ানি আদালত (সংশোধন) বিল, ২০২৬’, ‘নিবন্ধন (সংশোধন) বিল, ২০২৬’, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) বিল, ২০২৬’, ‘শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) বিল, ২০২৬’ এবং ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট (সংশোধন) বিল, ২০২৬’।

এ ছাড়াও আজ সংসদে পাস হওয়া অন্যান্য বিলের মধ্যে রয়েছে— ‘বিদ্যুৎ ও জ্বালানির সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) (রহিতকরণ) বিল, ২০২৬’, ‘নির্দিষ্টকরণ (পরিপূরক) (অর্থবছর ২০২৪-২৫) বিল, ২০২৬’, ‘নির্দিষ্টকরণ (অর্থবছর ২০২৫-২৬) বিল, ২০২৬’, ‘বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি বিল, ২০২৬’, ‘শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমি, রংপুর (সংশোধন) বিল, ২০২৬’ এবং ‘বাণিজ্যিক আদালত বিল, ২০২৬’।

এ ছাড়া আরও দুটি বিল আজ সংসদে উত্থাপন করা হয়েছে। এগুলো হলো—‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) (রহিতকরণ) বিল, ২০২৬’ এবং ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) বিল, ২০২৬’।

অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে সংসদীয় বিশেষ কমিটি ৯৮টি বিলকে মূল আকারে এবং ১৫টি সংশোধিত আকারে অনুমোদনের সুপারিশ করেছে।

অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনার জন্য গঠিত বিশেষ কমিটি গত ২ এপ্রিল সংসদে তাদের প্রতিবেদন উপস্থাপন করে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Saturday, 19th September, 2026
8th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:53 PM
আসর4:19 PM
মাগরিব6:59 PM
ইশা8:15 PM