সংসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :
ঢাকা, ২৩ নভেম্বর ২০২২
একাদশ জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির ১৩তম বৈঠক কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমান এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
বৈঠকে কমিটি সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, আ.স. ম ফিরোজ, হাফিজ আহমদ মজুমদার, ফেরদৌসী ইসলাম এবং মোকাব্বির খান অংশগ্রহণ করেন।
বৈঠকে ১২তম সভায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি এবং “বাংলাদেশ সরকারী কর্ম কমিশন বিল ২০২২” সম্পর্কে আলোচনা করা হয়।
কমিটি “বাংলাদেশ সরকারী কর্ম কমিশন বিল ২০২২” সংশোধন,পরিমার্জন ও পরিবর্ধন করার লক্ষ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ সরকারী কর্ম কমিশন এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সাথে সমন্বিত আলোচনা করে কমিটির পরবর্তী বৈঠকে রিপোর্ট প্রনয়নের সুপারিশ করে।
বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেজবাহ্ উদ্দিন চৌধুরী বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের সচিব হামিদ জমাদ্দার, নিবন্ধন অধিদপ্তরের মহা পরিদর্শক শহীদুল আলস ঝিনুকসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
















