জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে রংপুরে ৫ দিনের সফরে এসে আওয়ামীলীগ নেতা মরহুম বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমানের পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন বানিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনসি এমপি। গতকাল মঙ্গলবার সকালে ১০ টার দিকে নগরীর গুড়াতি পাড়ার বাড়িতে উপস্থিত হয়ে খোঁজ খবর নেন তিনি। বানিজ্য মন্ত্রী মরহুম বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমানের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন ও কুশল বিনিময় করেন। এসময় তিনি মুক্তিযুদ্ধের সময়কার বিভিন্ন স্মৃতি তুলে ধরে মরহুম বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমানের পরিবারের সদস্যদের সাথে স্মৃতিচারণ করেন। পরে মন্ত্রী সৈয়দপুর হয়ে বিমান যোগে ঢাকা গমন করেন।
এসময় উপস্থিত ছিলেন মরহুম বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমানের সন্তান রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা আওয়ামীলীগের সভাপতি ও রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র তৌহিদুল ইসলাম, ইউপি সচিব মোঃ মোস্তাক আহমেদ, যুবলীগ নোতা ইসমাইল হোসেন সাজু, জেলা আওয়ামীলীগের সদস্য রোজি রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি সহ অন্যান্য নেতৃবৃন্দ। উল্লেখ্য বানিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনসি এমপি রংপুরে এলেই প্রায় সময় মরহুম বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমানের পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন।














