সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুর ডোমারে একই পরিবারের ৪ নারীকে মারপিটের অভিযোগ

রংপুর ডোমারে একই পরিবারের ৪ নারীকে মারপিটের অভিযোগ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

বিভাগের নীলফামারী জেলার ডোমার উপজেলায় একটি অসহায় পরিবারের জমির গাছ ভেঙ্গে দেওয়াকে কেন্দ্র করে একই পরিবারের ৪ জন মহিলাকে বেধরক মারপিটের অভিযোগ উঠেছে। আহতদের মধ্যে কারিমা নামের ৪ মাসের অন্ত:স্বত্ত্বা নারীর পেটে হামলাকারীরা লাথি মারায় গর্ভপাত ঘটে তার। আহতরা গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপতালে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোকারী আহত মোছাঃ রওশন আরার ছেলে মোঃ আব্দুর রাজ্জাক জানান, গত ২৯ মার্চ সকাল ১০টায় নীলফামারীর ডোমার উপজেলার পশ্চিম নিজ ভোগডাবুড়ি এলাকায় আমাদের নিজেদের বসতবাড়ির পাশদিয়ে একটি ইট বোঝাই ট্রাক যাওয়ার পথে বাড়ির চারপাশে লাগোনো কয়েকটি বড় গাছ ভেঙ্গে দিয়ে যায়। এ ঘটনায় আমাদের পরিবারের লোকেরা প্রতিবাদ করি এবং ৯৯৯ নম্বরে ফোন দিলে ডোমার থানা পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শণ করে চলে যায়।

পুলিশ চলে যাওয়ার পর একই এলাকার প্রতিপক্ষ আমজাদ আলী ভুট্টু গংয়ের লোকেরা এসে আমাদের উপর ক্ষিপ্ত হয়ে লাঠি সোটা, বল্লম দিয়ে পরিবারের লোকেদের বেধরক মারপিট করতে থাকে। প্রতিপক্ষের আঘাতে পরিবারের ৪ জন মহিলা মোছাঃ ফিরোজা বেগম (৫৫), রওশন আরা (৩০), কারিমা বেগম, নুর বানু (২৫) গুরুতর আহত হয়। এ সময় এলাকাবাসী ছুটে এসে আহতদের দ্রুত ডোমার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভার্তি করায়।

আহতদের অবস্থা আশংকাজনক হওয়ায় ৩১ মার্চ ঈদের দিন ডোমার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের কর্মরত চিকিৎসক আহতদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে দেন। বর্তমানে আহতরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ডোমার থানায় মামলার প্রস্ততি চলছে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Sunday, 20th September, 2026
9th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:31 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:18 PM
মাগরিব6:57 PM
ইশা8:13 PM