সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে ডেঙ্গু প্রতরোধে ব্যতিক্রমী প্রচারণা

রংপুরে ডেঙ্গু প্রতরোধে ব্যতিক্রমী প্রচারণা

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রাজধানী ঢাকাসহ সারা দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে প্রতিনিয়ত। সরকারের পাশাপাশি জনসাধারণের মাঝে সচেতনতা তৈরিতে গুরুত্ব দিচ্ছেন চিকিৎসকরা। এ কারণে ডেঙ্গু রোধে সচেতনতামূলক ব্যতিক্রমী প্রচারণা চালাচ্ছেন রংপুরের কয়েকজন শিক্ষার্থী।বুধবার (৯ আগস্ট) সকালে রংপুর নগরীর টাউন হল-সংলগ্ন প্রধান সড়কের পাশে মশারি টাঙিয়ে এবং প্ল্যাকার্ড নিয়ে জনসচেতনতামূলক প্রচারণায় অংশ নেন তারা।দেখা গেছে, সড়কের পাশে একটি মশারি টাঙিয়ে দাঁড়ান শিক্ষার্থীরা।

মশারির চারদিকে চারজন হাতে প্ল্যাকার্ড, মশারির ভেতরে একজন বসে আছেন। মশারির দুইপাশে ‘জমা জল যেখানে, ডেঙ্গুর বাহক মশার জন্ম সেখানে’ এরকম স্লোগান এবং ডেঙ্গুর মশার বিভিন্ন লক্ষণ এবং করণীয় বিষয়ে লেখা প্ল্যাকার্ড নিয়ে প্রচারণা চালাচ্ছেন তারা।ডেঙ্গু নিয়ে সচেতনতামূলক এ অভিনব প্রচারণার আয়োজন করেছে লাল-সবুজ সোসাইটি রংপুর। বরিশালে প্রতিষ্ঠিত লাল-সবুজ সোসাইটি রংপুরেও কাজ করছে। এটি মূলত অনলাইনভিত্তিক সংগঠন।সারা দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় জনসাধারণের মাঝে সচেতনতা বাড়াতে তারা এ অভিনব প্রচারণার আয়োজন করেছে।

এই অভিনব আয়োজনের সঙ্গে সম্পৃক্ত রয়েছে রংপুরের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।এ বিষয়ে রংপুর সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী নাহিদা সুলতানা মনি বলেন, লাল-সবুজ সোসাইটি সারা দেশে বিভিন্ন জনসচেতনতামূলক বিষয় নিয়ে কাজ করছে। সেই ধারাবাহিকতায় রংপুরে আমরা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরিতে এই আয়োজনে অংশ নিয়েছি।রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মাসুদ রানা বলেন, এ অভিনব প্রচারণার লক্ষ্য হলো সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করা। যাতে মানুষ সচেতন হয়। কেননা রংপুরে ডেঙ্গু লার্ভা পাওয়া গেছে।

পুরো বিভাগে প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হচ্ছে।সাধারণ শিক্ষার্থীদের এ ধরনের কার্যক্রমের প্রশংসা করছেন পথচারীসহ সচেতন সমাজ। তারা মনে করছেন, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার পাশাপাশি মশক নিধন ও সামাজিক সচেতনতা বাড়ানো সম্ভব হলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সহজ হবে। এতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমে আসবে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Saturday, 19th September, 2026
8th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:53 PM
আসর4:19 PM
মাগরিব6:59 PM
ইশা8:15 PM