সর্বশেষ
সর্বশেষ

রংপুরে নানা আয়োজনে বড়দিন উদযাপন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। এ উপলক্ষ্যে রংপুর সদর ব্যাপ্টিষ্ট চার্চ এর উদ্যোগে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপাসনা, পুঁথি পাঠ, সংগীত পরিবেশন ও কেক কাটার মধ্য দিয়ে রংপুরে বড়দিন উদযাপন শুরু হয়। গতকাল (২৫ ডিসেম্বর) সোমবার সকালে রংপুর আরডিআরএস সংলগ্ন রংপুর সদর ব্যাপ্টিষ্ট চার্চ এর আয়োজনে বড়দিন উপলক্ষে কেক কাটেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামান বিপিএম বার, পিপিএম বার।

এ সময় উপস্থিত ছিলেন উপ পুলিশ কমিশনার (সিটিএসবি) মোঃ আবু বকর সিদ্দিক, সহকারি পুলিশ কমিশনার (স্টাফ অফিসার) জয়ন্ত কুমার সেন, র‌্যাব ১৩ এর ডিএডি আইয়ুব, রংপুর সদর ব্যাপ্টিষ্ট চার্চ এর ফাদার রেভারেন্ট ফিলিপ বর্মন, চার্চ সেক্রেটারী জংন্ত মজুমদার, চার্চ সদস্য প্রদিপ বিশ্বাস, অলিভা মজুমদার, জেনিথ লিংকন মজুমদার প্রমুখ।

সকাল থেকেই রংপুরের ব্যাপ্টিষ্ট চার্চগুলোতে উপাসনার জন্য খ্রিস্টান ধর্মাবলম্বীরা ভিড় করে। পরে গির্জার ফাদারের নেতৃত্বে উপাসনা, পাঠ ও সংগীতে অংশ নেন তারা। সবশেষে কেক কেটে বড়দিন উদযাপন করা হয়। বড় দিনের উৎসবে সকলের সম্মিলিত উপাসনায় বিশ্ববাসীর জন্য শান্তি প্রার্থনা করা হয়।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Saturday, 19th September, 2026
8th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:19 PM
মাগরিব6:58 PM
ইশা8:14 PM