জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
লায়ন্স ক্লাব অব রংপুরের আয়োজনে অক্টোবর সেবা পক্ষ ২০২৫ উপলক্ষে ময়নাকুঠি বকসা বৃদ্ধাশ্রমে আশ্রয়ে থাকা বয়স্ক বাবা, মায়েদের মাঝে উন্নত মানের খাবার ও কম্বল বিতরণ করা হয়। গতকাল (০৮ অক্টোবর) বুধবার দুপুর ২টায় রংপুরে ময়নাকুঠি বকসা বৃদ্ধাশ্রমে খাবার ও কম্বল বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সরকারের রংপুর বিভাগীয় পরিচালক (যুগ্ম সচিব) মোঃ আবু জাফর ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব রংপুরের প্রেসিডেন্ট লয়ন নাসরিন হক ববি। এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব রংপুরের আইপিপি ডাঃ সঞ্জিত কুমার দুরন্ত, পরিচালক লায়ন মোঃ এনামুল হক সোহেল এমজেএফ, ২য় ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) নাসিম উদ্দিন, সেবা পক্ষের চেয়ারম্যান লায়ন একেএম বানিউল আদম বাবু (এমজেএফ), ক্লাব মার্কেটিং চেয়ারপার্সন লায়ন শাহিন পারভেজ এমজেএফ, পরিচালক এ্যাড. আহসানুল হক মিলন এমজেএফ, এলসিআই কো চেয়ারপার্সন লায়ন উম্মে হাবিবা মাহফুজা আখতারী স্মৃতি,
পরিচালক খন্দকার মাহামুদ এলাহী বিপ্লব , ক্লাব ট্রেজারার লায়ন তৌহিদ হোসেন, বকসা বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা মোঃ রেজাউল ইসলাম রেজা, লায়ন জেসমিন আক্তার, লায়ন রোজাত কবির, লায়ন আফসানুল ফেরদৌস সনি, লিও প্রেসিডেন্ট ঋষি, লিও জুবায়ের হোসেন, লিও টুইল টুস্টার রুসাদ, সহ অন্যান্য সদস্যবৃন্দ । অনুষ্ঠানে উপস্থাপনা করেন লায়ন্স ক্লাব অব রংপুরের ১ম ভাইস প্রেসিডেন্ট লায়ন মনজিল মুরাদ লাভলু এমজেএফ ।














