সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে লায়ন্স স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেনীর নবীন বরণ অনুষ্ঠিত

রংপুরে লায়ন্স স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেনীর নবীন বরণ অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরে লায়ন্স স্কুল এন্ড কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় নগরীর জিএলরায় রোডস্থ লায়ন্স স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সম্মানিত চেয়ারম্যান লায়ন প্রফেসর ডাঃ মোঃ আখতারুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ ইনামুল হাসান।

এ সময় উপস্থিত ছিলেন রংপুরে লায়ন্স স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক মোঃ রেজাউল করিম, শিক্ষক প্রতিনিধি হোসনে আরা মাহমুদা (সহকারী অধ্যাপক), সিনিয়র শিক্ষক মোঃ রবিউজ্জামান, কো-অর্ডিনেটর (স্কুল শাখা) আফরোজা বেগম, আহবায়ক মোঃ মোজাফফর হাসান ও শিক্ষকবৃন্দ। অতিথিগণ শিক্ষার্থীদের পড়াশুনা ও সুনাগরিক হিসেবে গড়ে উঠার জন্য দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। সব শেষে দোয়া মাহফিল ও শিক্ষার্থীরা মনোজ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Saturday, 19th September, 2026
8th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:19 PM
মাগরিব6:58 PM
ইশা8:14 PM