সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

রংপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পন, আলোচনা সভা ও শিশুদের চিত্রংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। গতকাল বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় রংপুর জেলা প্রশাসনের আয়োজনে রংপুর টাউল হল সংলগ্ন বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদদের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পন করেন প্রশাসনের সকল কর্র্মকর্তাগন। এ সময় ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাক হানাদার বাহিনীর হাতে নির্মমভাবে নিহত শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে দোয়া মোনাজাত করা হয়।

পুষ্পার্ঘ্য অর্পন শেষে রংপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশে^র হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ হাবিবুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা পুলিশ সুপার মোঃ ফেরদৌস আলী চৌধুরী, অতিরিক্ত ডিআইজি মোঃ রশিদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুজ্জামান ফারুকী, রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু সহ অন্যান্য অতিথিবৃন্দ। আলোচনা শেষে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শিশুদের চিত্রংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পরে সকাল ১০ টায় রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মাহাবুবার রহমান মঞ্জুর নেতৃত্বে সিটি কর্পোরেশন, বিভাগীয় লেখক পরিষদ সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী ও সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Saturday, 19th September, 2026
8th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:19 PM
মাগরিব6:58 PM
ইশা8:14 PM