জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুর মহানগরীর ২৫ নং ওয়ার্ডের শিক্ষা অঙ্গন উচ্চ বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা ও দাতা সদস্য, বিশিষ্ট শিক্ষানুরাগী, বিভিন্ন শিক্ষা, সেবা, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোসলেম উদ্দিন সাহেবের মৃত্যুতে স্বরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গতকাল বুধবার কামাল কাছনা শিক্ষা অঙ্গন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা অঙ্গন উচ্চ বিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য ও রংপুর সাংবাদিক ইউনিয়ন- আরপিইউজের সভাপতি আলহাজ্ব সালেকুজ্জামান সালেক। অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর রংপুরের অতিরিক্ত পরিচালক সাদাকাত হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার জাকির হোসেন, তিস্তা ইউনিভার্সিটির শিক্ষক হেদায়েতুল ইসলাম, মরহুম মোসলেম উদ্দিনের বড় মেয়ে ও শিক্ষা অঙ্গন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়শা সিদ্দিকা, সহকারী প্রধান শিক্ষক মনজুরুল ইসলাম, সহকারী শিক্ষক ওমর ফারুক, হোসনে আরা বেগম, তাজুল ইসলাম, মতলুবার রহমান, তাহাজুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, মোসলেম উদ্দিন বৈরাগীপাড়া মোসলেম উদ্দিন উচ্চ বিদ্যালয়,সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিক্ষাঅঙ্গন উচ্চ বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা সহ রংপুর মহানগরীতে শিক্ষা বিস্তার ও সমাজকল্যাণে আজীবন নিরলস অবদান রেখে গেছেন। তাঁর প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান ও মানবিক উদ্যোগ আজও সমাজকে আলোকিত করে চলেছে। নতুন প্রজন্মের জন্য তাঁর জীবন ও আদর্শ অনুসরণীয়।অনুষ্ঠান শেষে তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
















