জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় রংপুরে শুরু হয়েছে ৫ দিনব্যাপী জাতীয় পিঠা উৎসবের। মঙ্গলবার বিকেলে পাবলিক লাইব্রেরী চত্বরে জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ রংপুর বিভাগ আয়োজিত এ পিঠা উৎসবের উদ্বোধন করেন ভাষা সৈনিক ও বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আফজাল।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সাবেক সংসদ সদস্য এডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাঃ মফিজুল ইসলাম মান্টু। সভাপতিত্ব করেন জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ রংপুর বিভাগের আহবায়ক বিপ্লব প্রসাদ। এসময় বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট রংপুর জেলা শাখার সহ-সভাপতি লায়ন মনজিল মুরাদ লাভলু, কোষাধ্যক্ষ আব্দুল মালেক, পার্থ বোস, এডভোকেট মাসুম হাসান।
স্বাগত বক্তব্য রাখেন জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ রংপুর বিভাগের সদস্য সচিব মাজেদুর রহমান ঝন্টু। ৫ দিনব্যাপী জাতীয় পিঠা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে রিনিঝিনি নৃত্য একাডেমি, কণ্ঠ অনুশীলন ও আমন্ত্রিত সংগীত শিল্পীদের গান পরিবেশিত হয়। পিঠা উৎসবে ২০ টার অধিক স্টলে রংপুর বিভাগের বিভিন্ন অঞ্চলের শতাধিক পিঠা প্রদর্শিত হয় এবং বিক্রি হয়। এ পিঠা উৎসব চলবে প্রতিদিন বিকেল ৩ টা থেকে রাত ৯ টা পর্যন্ত।
















