সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরের ১৩ নং ওয়ার্ডে ব্রীজ নির্মাণ কাজের উদ্বোধন

রংপুরের ১৩ নং ওয়ার্ডে ব্রীজ নির্মাণ কাজের উদ্বোধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকমঃ

রংপুর নগরীর ১৩ নং ওয়ার্ডের দামোদরপুর বড়ময়দান ঈদগাহ মাঠ সংলগ্ন ঘাঘট নদীর উপর ব্রীজ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। গতকাল বুধবার দুপুরে নগরীর ১৩ নং ওয়ার্ডের দামোদরপুর এলাকায় বড়ময়দান ঈদগাহ মাঠ কমিটির ব্যাবস্থাপনায় ঈদগাহ মাঠ সংলগ্ন ঘাঘট নদীর উপর ব্রীজ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি রংপুর সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা ।

অনুষ্ঠানে বড়ময়দান ঈদগাহ মাঠ কমিটির সভাপতি মোঃ আব্দুর রশিদ মাস্টারের সভাপতিত্বে বক্তব্য রাখেন রসিকের নব নির্বাচিত ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর ফজলে এলাহী ফুলু, ১২ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মকবুল হোসেন, মহিলা কাউন্সিলর শামীমা আক্তার সুমি, মহিলা কাউন্সিলর মোসলেমা আক্তার মেরী, ১৩ নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি হাফিজুল ইসলাম, বড়ময়দান ঈদগাহ মাঠ কমিটির মোঃ সাধারণ সম্পাদক সামসুল আজম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইভা মাসুম, বিশিষ্ট সমাজ সেবক প্রফেসার আলহাজ্ব মোঃ মোফাজ্জল হোসেন, আলহাজ্ব মহির আলী, মোঃ আমিনুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Sunday, 20th September, 2026
9th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:31 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:18 PM
মাগরিব6:57 PM
ইশা8:13 PM