সর্বশেষ
সর্বশেষ

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৫তম বৈঠক অনুষ্ঠিত

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৫তম বৈঠক অনুষ্ঠিত

সংসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

ঢাকা, একাদশ জাতীয় সংসদের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৫তম বৈঠক কমিটির সভাপতি মোঃ মুজিবুল হক এমপি এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটি সদস্য শাজাহান খান এমপি, মো: নজরুল ইসলাম চৌধুরী এমপি, শামসুন নাহার এমপি ও মো: আনোয়ার হোসেন (হেলাল) এমপি অংশগ্রহণ করেন।

সভায় ২৪তম বৈঠকের কার্যবিবরণী সংশোধনীসহ সংশোধিত আকারে অনুমোদন ও নিশ্চিত করা হয় এবং ২৪তম সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে আইএলও-র কারিগরি সহযোগিতায় Improving Working Conditions in the Ready-Made Garment Sector in Bangladesh (Phase-II) শীর্ষক প্রকল্পের তত্ত্বাবধানে কারখানার সংস্কার কাজের বিস্তারিত পর্যালোচনা করা হয়।

বৈঠকে ‘অত্যাবশ্যক পরিষেবা বিল- ২০২৩’ সম্পর্কে পরবর্তী বৈঠকে সুপারিশসহ আলোচনার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব, প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, শ্রম অধিদপ্তর, মন্ত্রণালয় ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Sunday, 20th September, 2026
9th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:19 PM
মাগরিব6:58 PM
ইশা8:14 PM