সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে জাতীয় পার্টির সংবিধান সংরক্ষণ ও গণতন্ত্র রক্ষা দিবস পালন

রংপুরে জাতীয় পার্টির সংবিধান সংরক্ষণ ও গণতন্ত্র রক্ষা দিবস পালন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরে ৬ ডিসেম্বর সংবিধান সংরক্ষণ ও গণতন্ত্র রক্ষা দিবস পালন করেন রংপুর মহানগর ও জেলা জাতীয় পার্টি ও তার অঙ্গসহযোগি সংগঠন। দিবসটি উপলক্ষে গত ৬ ডিসম্বর (শনিবার) বাদ আসর জাতীয় পার্টির রংপুর সেন্ট্রাল রোডস্থ প্রধান কার্যালয়ে জাতীয় পার্টি রংপুর মহানগর ও জেলা কমিটি ও অঙ্গ সহযোগি সংগঠনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর মহানগর সভাপতি এবং রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগর সাধারন সম্পাদক এস.এম ইয়াসির।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর জেলার আহবায়ক মো: আজমল হোসেন লেবু’র সভাপতিত্বে ও জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও রংপুর জেলার সদস্য সচিব হাজ্বী আব্দুর রাজ্জাক এর সঞ্চলনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ,জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর মহানগর সিনিয়র সহ-সভাপতি মো: লোকমান হোসেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর মহানগর সহ-সভাপতি মোঃ হাসানুজ্জামান নাজিম, জাতীয় পার্টি রংপুর মহানগর সহ-সভাপতি বিমল সরকার,

জাতীয় পার্টি রংপুর মহানগর যুগনম সাধারণ সম্পাদক মো: আনিছুর রহমান আনিস, জাতীয় মহিলা পার্টি রংপুর জেলার নেত্রী ফেরদৌসী বেগম মালা, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি রংপুর জেলার সদস্য সচিব আরিফুল ইসলাম, জাতীয় ছাত্র সমাজ রংপুর মহানগর সভাপতি আমিনুল ইসলামসহ জাতীয় পার্টি রংপুর জেলা, মহানগর এবং সকল অঙ্গ-সহযোগী সংগঠনের এবং বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Monday, 21st September, 2026
10th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:31 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:52 PM
আসর4:18 PM
মাগরিব6:56 PM
ইশা8:11 PM