সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে ধাপ হরিসভা মন্দিরে অষ্টপ্রহর সংকীর্তন ও লীলাকীর্তন অনুষ্ঠিত

রংপুরে ধাপ হরিসভা মন্দিরে অষ্টপ্রহর সংকীর্তন ও লীলাকীর্তন অনুষ্ঠিত

জালাল উদ্দিন/হ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুর নগরীর ধাপ লালকুঠিস্থ ধাপ হরিসভা মন্দিরে অষ্টপ্রহর ব্যাপী তরকব্রহ্ম মহানাম সংকীর্তন ও লীলাকীর্তন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর জেলা ও ধাপ হরিসভা মন্দির কমিটির সভাপতি রামজীবন কুন্ডু। অষ্টপ্রহর ব্যাপী তরকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানে মঙ্গল প্রদীপ প্রজ্জলন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর জেলার সিনিয়র সহ-সভাপতি ও বাংলাদেশ ব্রাহ্মণ-পুরোহিত ঐক্য পরিষদ, রংপুর জেলার সভাপতি ধীমান ভট্টাচার্য।

ধাপ হরিসভা মন্দিরে সাধারণ সম্পাদক সিতু মহন্তের সার্বিক তত্ত্বাবধায়নে অনুষ্ঠিত যজ্ঞানুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী দল বিএনপি রংপুর মহানগর আহবায়ক মোঃ সামসুজ্জামান সামু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিকাশ দাস। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীথিকা সরকার কুন্ডু, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ, রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার সাধারণ সম্পাদক পীযুষ চন্দ্র সরকার ও পপি মহন্তসহ কয়েক সহ হাজার মাতৃমন্ডলী ও ভক্তবৃন্দ।

শুক্রবার অরুরোদয় থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মহানাম সংকীর্তন ও সন্ধ্যা ৬টা শনিবার পর্যন্ত লীলা কীর্তন অনুষ্ঠিত হয়। সংকীর্তন ও লীলা কীর্তন পরিবেশন করেন ভারতের মূর্শিদাবাদের শিবানী চক্রবর্তী ও গাইবান্ধার তমা কৃষ্ণ দাসী। এ সময় সংকীর্তন ও লীলা কীর্তন উপভোগ করেন সকল অতিথিসহ হাজার মাতৃমন্ডলী ও ভক্তবৃন্দ।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Monday, 21st September, 2026
10th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:31 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:18 PM
মাগরিব6:57 PM
ইশা8:13 PM