সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে নজিরের হাটে অসুস্থ্য গরুর মাংস বিক্রি করার অভিযোগ

রংপুরে নজিরের হাটে অসুস্থ্য গরুর মাংস বিক্রি করার অভিযোগ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুর নগরীর নজিরের হাটে জটিল রোগে আক্রান্ত আসুস্থ্য গরুর মাংস বিক্রি করার অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ সুত্রে যানা যায়, নজিরের হাট এলাকার মাংস ব্যাবসায়ী ছাদেকুল ইসলাম আসুস্থ্য গরুটি নগরীর পশ্চিম রাধাকৃষ্ণপুর এলাকার মৃত বাচান উদ্দিনের ছেলে নুর আলম মিয়ার নিকট হতে মাত্র সাড়ে ৮ হাজার টাকায় ক্রয় করেন । এ খবর শুনে এলকাবাসী কসাইয়ের বিরুদ্ধে ফুঁসে উঠেছে । অসুস্থ্য গরুর মাংস ক্রেতা সিরাজুল ইসলাম বলেন, কসাই ছাদেকুল ইসলামের বিরুদ্ধে এর আগেও মরা ও অসুস্থ গরুর মাংস বিক্রি করার অভিযোগ রয়েছে।

সে প্রায় সময় এমন ঘটনা ঘটায়। এ বিষয়ে গরুর মালিক নুর আলম মিয়া প্রতবেদককে বলেন, আজ থেকে ১৫দিন যাবত আমার গাই গরুটি বেশ অসুস্থ হয়ে পরেছে। অনেক টাকা খরচ করে চিকিৎসা করার পরেও গরুটিকে সুস্থ করতে পারি নাই । তাই ৫৫ হাজার টাকার গরুটি আমি কসাই ছাদেকুল ইসলামের কাছে মাত্র সাড়ে ৮ হাজার টাকায় বিক্রি করি। এ বিষয়ে মাংস বিক্রেতা কসাই ছাদেকুল ইসলাম অসুস্থ গরুর মাংস ৬৪০ টাকা কেজি দরে বিক্রি করে।

কসাই ছাদেকুল ইসলাম জবাই করে মাংস বিক্রি করার বিষয়টি স্বীকার করে বলেন, গরুটি অল্প অসুস্থ ছিল। এঘটনায় রংপুর সিটি কর্পোরেশনের দায়িত্ব প্রাপ্ত স্বাস্থ্য বিভাগের সেনেটারী অফিসার আব্দুল কাইয়ুম বলেন, আমি অভিযোগ পেয়েই ঘটনাস্থলে টিম পাঠিয়েছি, এবং ওই কসাইয়ের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে ।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Monday, 21st September, 2026
10th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:31 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:52 PM
আসর4:18 PM
মাগরিব6:56 PM
ইশা8:11 PM