সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে প্রদেশ গঠনের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত

রংপুরে প্রদেশ গঠনের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুর প্রদেশ বাস্তবায়ন পরিষদের উদ্যোগে রংপুরে প্রদেশ গঠন ও জেএসডির ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল (১০ মার্চ) রবিবার সকাল ১১টায় রংপুর প্রেস ক্লাবের সামনে সমাবেশে রংপুর প্রদেশ বাস্তবায়ন পরিষদের সভাপতি আমিন উদ্দিন বিএসসি’র সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর প্রদেশ বাস্তবায়ন পরিষদের সাধারণ সম্পাদক ডাঃ আব্দুস সাদেক জিহাদী,

যুগ্ম সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এজাবুল হক, সহ সাধারণ সম্পাদক সাদেকুর রহমান, সহ যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুর রাজ্জাক, প্রচার সম্পাদক এবিএম মসিউর রহমান, সদস্য সার্জেস্ট (অবঃ) আতিয়ার রহমান, সদস্য আলী আজগর আরজ। বক্তার বলেন, খাদ্যদ্রব্য সহ নিত্যপ্রয়োজনিয় পন্যের মুল্য কমাতে হবে।

সামাজিক অর্থনৈতিক আঞ্চলিক বৈষম্য দূরীকরণ, ক্ষমতার ভারসাম্য ও সুশাসন প্রতিষ্ঠায় রংপুর সহ দেশে ৯টি প্রদেশ, প্রদেশিক সরকার গঠনের দাবি জানাচ্ছি। সেই সাথে শ্রেণি -পেশার জনগনের প্রতিনিধিত্বে পালামেন্টের উচ্চকক্ষ গঠন, প্রদেশিক পার্লামেন্ট গঠন, এক ব্যাক্তি দুই ভোট ও স্ব-শাসিত উপজেলা গঠনের জন্য ধ্বংস প্রাপ্ত রাষ্ট্র পুনরুদ্ধার, সংবিধান সংশোধন ও রাষ্ট্র সংস্কার, মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠা, অংশীদারিত্বোর গণতন্ত্র, ভোটাধিকার প্রতিষ্ঠা ও সুষ্ঠ নির্বাচনের লক্ষে সরকার পদত্যাগ ও ডামি সংসদ বাতিল সহ জাতীয় সরকার গঠনের দাবি জানাই।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Monday, 21st September, 2026
10th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:31 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:52 PM
আসর4:18 PM
মাগরিব6:56 PM
ইশা8:11 PM