সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত

রংপুরে ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

“সমবায়ে গড়ছি দেশ স্মার্ট হবে বাংলাদেশ” শ্লোগানকে ধারণ করে রংপুরে ৫২তম জাতীয় সমবায় দিবস-২০২৩ পালিত হয়েছে। শনিবার (৪ নভেম্বর) সকালে সমবায় বিভাগ রংপুরের আয়োজনে জাতীয় সমবায় দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষে রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে হতে একটি র‌্যালী মূল-মূল সড়ক প্রদক্ষিণ শেষে রংপুর টাউন হল অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি পঙ্কজ চন্দ্র রায়, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশে^র হাসান, অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল মান্নান প্রমূখ।

বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের সভাপতি তুষার কান্তি মন্ডল। সভাপতিত্ব করেন সমবায় ব্যাংক রংপুরের যুগ্ন নিবন্ধক মৃনাল কান্তি বিশ^াস। র‌্যালী, আলোচনা সভা শেষে সফল কাজের উপর ভিত্তি করে ১৬টি কমিটির মাঝে সম্মাননা পুরস্কার বিতরণ করা হয়।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Tuesday, 22nd September, 2026
11th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:32 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:51 PM
আসর4:17 PM
মাগরিব6:55 PM
ইশা8:10 PM