সর্বশেষ
সর্বশেষ
  • সিটি নিউজ
  • ‘রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৫ খসড়া চুড়ান্ত করতে ২০২৫’ বিষয়ে অংশীজনদের মতামত নিয়ে সভা অনুষ্ঠিত

‘রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৫ খসড়া চুড়ান্ত করতে ২০২৫’ বিষয়ে অংশীজনদের মতামত নিয়ে সভা অনুষ্ঠিত

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

ঢাকা, ১৯ সেপ্টেম্বর ২০২৫ খৃ. –
‘রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৫’ খসড়া চূড়ান্ত করার লক্ষ্যে অংশীজনদের মতামত গ্রহণপূর্বক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ঢাকায় পানি ভবনের সম্মেলনকক্ষে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় আয়োজিত এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান সভায় সভাপতিত্ব করেন। এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান উপস্থিত ছিলেন।
রাজউকের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট অংশীজনের অংশগ্রহণ বৃদ্ধি, উন্নয়নস্বত্ব বিনিময়, জলাধার ও অন্যান্য আইনের সাথে সমন্বয়, রাজউকের পরিচালনা বোর্ড, কৌশলগত মহাপরিকল্পনা, নগর পুনঃউন্নয়ন ও ভূমির পুনর্বিন্যাসসহ রাজধানী উন্নয়নের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়।
গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ নজরুল ইসলাম, রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মোঃ রিয়াজুল ইসলাম, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামিম আখতারসহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রতিনিধিবৃন্দ সভায় উপস্থিত ছিলেন ।

এছাড়া সভায় অংশগ্রহণ করেন স্থপতি ইকবাল হাবিব, বুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. ইশরাত ইসলাম, বিআইপি সভাপতি ড. আদিল মুহাম্মদ খানসহ বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট, বাংলাদেশ পরিবেশ আন্দোলন, বাংলাদেশ এনভায়রনমেন্টাল ল’ইয়ার্স এসোসিয়েশন এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ।
#

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Monday, 21st September, 2026
10th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:31 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:52 PM
আসর4:18 PM
মাগরিব6:56 PM
ইশা8:11 PM