সর্বশেষ
সর্বশেষ
  • শিক্ষা
  • স্পীকারের সাথে পীরগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দের সাক্ষাৎ

স্পীকারের সাথে পীরগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দের সাক্ষাৎ

স্পীকারের সাথে পীরগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দের সাক্ষাৎ

ঢাকা, ২৫ ফেব্রুয়ারি ২০২৩

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি-এর সাথে আজ তাঁর সংসদ ভবনস্থ কার্যালয়ে তাঁর নিজ নির্বাচনী এলাকা ২৪ রংপুর-৬ এর অধীন পীরগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির নির্বাচিত সভাপতি আনোয়ারুল ইসলাম মান্নু ও সাধারণ সম্পাদক মো: আবু আজাদ মিয়া বাবলু-র নেতৃত্বে শিক্ষক সমিতির নির্বাচিত শিক্ষক নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাতকালে তাঁরা পীরগঞ্জ উপজেলায় শিক্ষাব্যবস্থার চলমান অগ্রগতি, শিক্ষার সার্বিক মানোন্নয়ন প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করেন।

স্পীকার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সার্বিক উন্নয়নের লক্ষ্যে তথ্যপ্রযুক্তিভিত্তিক আধুনিক শিক্ষার প্রসারে যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করেছেন। তাঁর সুদক্ষ পরিচালনায় দেশে শিক্ষার হার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি শিক্ষকদের যথাযথ কর্মপরিবেশ নিশ্চিতকরণেও সরকার বদ্ধপরিকর। পীরগঞ্জেও শিক্ষাবৃত্তি প্রদান, শিক্ষা উপকরণ বিতরণসহ অন্যান্য শিক্ষায় উদ্বুদ্ধকরণ কার্যক্রম চলমান। এসময়, শিক্ষাব্যবস্থার অধিকতর মানোন্নয়নে পীরগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সহযোগিতা কামনা করেন স্পীকার।

বর্তমান সরকারের আমলে পীরগঞ্জ উপজেলায় শিক্ষাব্যবস্থার অভূতপূর্ব অগ্রগতি সাধিত হয়েছে উল্লেখ করে শিক্ষাব্যবস্থার অধিকতর মানোন্নয়নে পীরগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির প্রতিনিধিগণ নিরলস কাজ করে যাবেন বলে আশ্বাস প্রদান করেন নির্বাচিত শিক্ষক নেতৃবৃন্দ।

এসময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Monday, 21st September, 2026
10th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:31 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:52 PM
আসর4:18 PM
মাগরিব6:56 PM
ইশা8:11 PM