সর্বশেষ
সর্বশেষ

উপস্থাপনে শৃঙ্খলা বজায় রাখাতে চিফ হুইপের আহ্বান

সংসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

সংসদ ভবন, ১৬ এপ্রিল, ২০২৬ খু. – সংসদ সদস্যদের ৭১ বিধির অধীনে বক্তব্য উপস্থাপনের জন্য ফ্লোর দেওয়ার ক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখতে ডেপুটি স্পিকারকে অনুরোধ করেছেন চিফ হুইপ মো. নূরুল ইসলাম।

মৌলভীবাজার-২ আসনের সরকারি দলের সদস্য মো. শওকাতুল ইসলাম আজ সংসদে ৭১ বিধির অধীনে নোটিশ উপস্থাপনে ধারাবাহিকতা ভঙ্গের বিষয় উত্থাপন করলে চিফ হুইপ এই অনুরোধ জানান।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এ সময় সংসদে সভাপতিত্ব করছিলেন।

স্পিকারকে উদ্দেশ্য করে চিফ হুইপ বলেন, ‘মন্ত্রী ছাড়া সকল সংসদ সদস্যই প্রাইভেট মেম্বার এবং আমি জানি তারা অধিবেশন শুরুর ঠিক আগে কখন নোটিশ জমা দেন। তাই সদস্যদের ফ্লোর দেওয়ার ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি।’

তিনি বলেন, সকল সংসদ সদস্যই চান তাদের নোটিশ আগে আসুক, যাতে তারা নিজ নিজ এলাকার বিষয় তুলে ধরতে পারেন। তাই ফ্লোরে নোটিশ উপস্থাপনে শৃঙ্খলা বজায় রাখা গুরুত্বপূর্ণ।

চিফ হুইপের এই অনুরোধের জবাবে ডেপুটি স্পিকার সদস্যদের নোটিশ উপস্থাপনে শৃঙ্খলা বজায় রাখার আশ্বাস দেন।

আজ সংসদে কার্যপ্রণালী বিধির ৭১ বিধির অধীনে মোট ৭২টি জরুরি জন-গুরুত্বসম্পন্ন নোটিশ জমা পড়ে, যার মধ্যে প্রথম ৩০ মিনিটে ১৩টি নোটিশ নিয়ে সংসদ সদস্যরা আলোচনা করেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Tuesday, 22nd September, 2026
11th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:32 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:51 PM
আসর4:17 PM
মাগরিব6:55 PM
ইশা8:10 PM