জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
কুড়িগ্রাম পোস্ট অফিসের দুর্নীতি মামলার ০৬ আসামীদের ০৬ বৎসরের সশ্রম কারাদন্ড ও আগামী ৬০ (ষাট) দিনের মধ্যে ১২,২০,৪৯২/-টাকা করিয়া রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদানের নির্দেশ প্রদান করেন আদালত। গত ১৫/০১/২৪ ইং তারিখে বিজ্ঞ বিভাগীয় স্পেশাল জজ আদালত, রংপুরে সুত্রঃ কুড়িগ্রাম জেলার সদর থানার মামলা নং-০৬ তাং- ০৭/০৪/২০০৫ ইং ধারাঃ ৪০৯/২০১/১০৯ দঃ বিঃ তৎসহ ১৯৪৭ সালের প্রিভেনশন অব করাপশন অ্যাক্ট এর ৫(২), জি আর নং-৪০/০৫ (কুড়িগ্রাম সদর), স্পেশাল ট্রাইঃ মামলা নং- ৪৭/১৬ মূলে, কুড়িগ্রাম জেলার পোস্ট অফিসের দুর্নীতি মামলা আসামী ১) মোঃ আবুল কালাম আজাদ (৬৪), (হাজতি) প্রাক্তন সহকারী পোস্ট মাস্টার, কুড়িগ্রাম প্রধান ডাকঘর, কুড়িগ্রাম, পিতাঃ মোঃ আবু সাঈদ মিয়া,
গ্রাম: মনিডাকুয়া, পোঃ-নাজিম খাঁ, থানাঃ রাজারহাট, জেলা: কুড়িগ্রাম ২) মোঃ হাবিবুর রহমান (৬২), (হাজতি) সাবেক লেজার অপারেটর, কুড়িগ্রাম প্রধান ডাকঘর, কুড়িগ্রাম, পিতাঃ মৃত আব্দুল হামিদ মন্ডল, গ্রাম: পবনাপুর, পোঃ চরেরহাট, থানাঃ পলাশবাড়ী, জেলা: গাইবান্ধা, বর্তমানে ডি.বি. রোড, সুখ নগর, গাইবান্ধা ৩) মোঃ আব্দুল মালেক (৬৬), (হাজতি) লেজার অপারেটর, কুড়িগ্রাম প্রধান ডাকঘর, কুড়িগ্রাম, পিতাঃ মৃত কাজিম উদ্দিন মিয়া, গ্রামঃ সন্তোষপুর, পোঃ ব্যাপারী হাট, থানা: নাগেশ্বরী, জেলা: কুড়িগ্রাম ৪) মোঃ মতিউল ইসলাম (৫৭), (হাজতি) কাউন্টার অপারেটর, কুড়িগ্রাম প্রধান ডাকঘর, কুড়িগ্রাম, পিতাঃ মোঃ লুৎফর রহমান, গ্রাম: ইটালুকান্দা, পোঃ-দাঁতভাঙ্গা,
থানা: রৌমারী, জেলা: কুড়িগ্রাম ৫) মোঃ মওদুদ হাসান (৫৫), (পলাতক) কাউন্টার অপারেটর, কুড়িগ্রাম প্রধান ডাকঘর, কুড়িগ্রাম, পিতাঃ মোঃ সাদেক আলী, গ্রাম: নাজির দিগর, পোঃ- আক্কেলপুর, থানা: কোতোয়ালি, জেলা: রংপুর ৬) শ্রী অশোক কুমার নাথ (৬২), (পলাতক) লেজার অপারেটর, কুড়িগ্রাম প্রধান ডাকঘর, কুড়িগ্রাম, পিতাঃ মৃত যতীন্দ্র মোহন নাথ, বাড়ী নং-১৪, রোড নং-০১, শালবান (ভব সুন্দরী রোড), সদর, রংপুর-এদের বিরুদ্ধে প্রুসকিউশনপক্ষ কর্তৃক আনীত দি পেনাল কোডের ৪০৯/২০১/১০৯ ধারা তৎসহ দি প্রিভেনশন অব করাপশন অ্যাক্ট, ১৯৪৭ এর ৫(২) ধারার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায় তাহাদের প্রত্যেককে দি পেনাল কোডের ৪০৯/১০৯ ধারার অধীনে দোষী সাব্যস্ত করিয়া ০৬(ছয়) বৎসরের সশ্রম কারাদন্ড এবং ১২,২০,৪৯২/-টাকা করিয়া অর্থদন্ডে দন্ডিত করা হইল।
আসামিগণ কর্তৃক আত্মসাতকৃত উক্ত টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হইল। তাহাদের প্রত্যেককে আগামী ৬০ (ষাট) দিনের মধ্যে ১২,২০,৪৯২/-টাকা করিয়া রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদানের নির্দেশ প্রদান করা হইল। দি পেনাল কোডের ২০১/১০৯ ধারার অধীনে প্রত্যেক আসামিকে ০৩(তিন) বৎসরের সশ্রম কারাদন্ড এবং ৫,০০০/-টাকা অর্থদন্ডে দন্ডিত করা হইল ব্যর্থতায় ০৬(ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন বিজ্ঞ বিচারক মোঃ হায়দার আলী, বিভাগীয় স্পেশাল জজ আদালত, রংপুর ।














