জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী , বিএনপির চেয়ারপার্সন, আপষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফেরাত কামনায় ৩০ নং ওয়ার্ড এলাকাবাসী ও বিএনপি পরিবারের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল (০৯ জানুয়ারী) শুক্রবার বাদ আছর নগরীর ৩০ নং ওয়ার্ডের সাথমাথা সিএনজি ফিলি স্টেশন মাঠে দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতথির বক্তব্য রাখেন রংপুর সদর- ৩ আসনের বিএনপির মনোনিত এমপি প্রার্থী ও মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু ।
দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমন্ত্রীত অতিথি প্রয়াত রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনছুর রহমান লাকুর সহধর্মিনী রেজওয়ানা ইসলাম লুনা, রংপুর জেলা কৃষক দলের আহবায়ক আনোয়ার শাহাদত, জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক রাজিব চৌধুরী, সাবেক সহ সভাপতি আসাদুজ্জামান,
রংপুুর জেলা যুবদলের যগ্ম সাধারন সম্পাদক মোঃ রাকিব হোসেন, রংপুর জেলা শ্রমিক দলের যুগ্ম আহবায়ক সাদিকুল ইসলাম সাদেক, সদস্য সচিব মোঃ শামিম মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ । অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী , বিএনপির চেয়ারপার্সন, আপষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন হাফেজ মোঃ বাশার ।














