সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় কারমাইকেল কলেজে দোয়া মাহফিল

খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় কারমাইকেল কলেজে দোয়া মাহফিল

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং সুস্থ্যতা কামনায় রংপুর মহানগরীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার রাতে নগরীর ২৮ নং ওয়ার্ডের কারমাইকেল কলেজে প্রাঙ্গনে দোয়া মাহফিলের আয়োজন করেন রংপুর মহানগর বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও মহানগর জাসাস সিনিয়র যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার আশিকুর রহমান তুহিন। এ তিনি সময় নেতাকর্মী ও এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন এভারকেয়ার হাসপাতালে।

তার সুস্থ্যতা কামনায় আজকের এই আয়োজন। আমি সকলের কাছে চাই, আপনারা সকলে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। তিনি যেন দ্রুত সুস্থ্য হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে। পরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে রংপুর সদর-৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সামসুজ্জামান সামুকে বিজয়ী করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রংপুর মহানগর বিএনপির সদস্য রেজাউল ইসলাম লাবলু, শাহিনুল ইসলাম শাহীন, আব্দুস সালাম সহ স্থানীয় বিএনপি, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। পরে উপস্থিত নেতাকর্মীদের মতামদের ভিত্তিতে কারমাইকেল কলেজ সেন্টার কমিটি গঠন করা হয়। এসময় বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Tuesday, 22nd September, 2026
11th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:31 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:52 PM
আসর4:18 PM
মাগরিব6:56 PM
ইশা8:11 PM