সর্বশেষ
সর্বশেষ
  • চাকরি ও কেরিয়ার
  • বিনামূল্যে ৪৮ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, দৈনিক ভাতাও দেবে সরকার

বিনামূল্যে ৪৮ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, দৈনিক ভাতাও দেবে সরকার

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

ঢাকা, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যুব উন্নয়ন অধিদপ্তর বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৪৮ জেলায় শিক্ষার্থী ভর্তির জন্য লাগবে না কোনো ফি। উল্টো দৈনিক মিলবে ২০০ টাকা করে ভাতা। প্রশিক্ষণ শেষে পরীক্ষায় উত্তীর্ণ প্রশিক্ষণার্থী সনদপত্র পাবেন।

সম্প্রতি জারি করা এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুব উন্নয়ন অধিদপ্তরের ‘শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি (প্রথম সংশোধিত)’ প্রকল্পের আওতায় দেশের ৮টি বিভাগের ১৬টি জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ চলমান। এসব জেলায় ফ্রিল্যান্সিং কোর্সে বিনা মূল্যে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

যুব উন্নয়ন অধিদপ্তরের ‘দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্প’–এর আওতায় এবার দেশের ৮টি বিভাগের ৪৮টি জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেওয়া হবে। এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হবে। এ ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে নতুন বছরের প্রথম দিন (১ জানুয়ারি ২০২৫) থেকে।

জেলাগুলো হলো ঢাকা বিভাগে নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর; ময়মনসিংহ বিভাগে ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা; চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, নোয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া; রাজশাহী বিভাগে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, বগুড়া, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ; খুলনা বিভাগে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর, ঝিনাইদহ, মাগুরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া; রংপুর বিভাগে রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, নীলফামারী, দিনাজপুর, পঞ্চগড়; বরিশাল বিভাগে বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা; সিলেট বিভাগে হবিগঞ্জ ও মৌলভীবাজার।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Sunday, 20th September, 2026
9th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:31 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:18 PM
মাগরিব6:57 PM
ইশা8:13 PM