জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
পবিত্র রমজান উপলক্ষে রংপুরে অবসরপ্রাপ্ত পুলিশ ও পুলিশ পরিবার কল্যান সংস্থার আয়োজনে এলাকার গরিব, আসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল (২৩ মার্চ) শনিবার বাদ আছর রংপুর মহানগরীর ১৯ নং ওয়ার্ডের নীলকন্ঠে অবস্থিত কার্যালয়ে এলাকার গরিব, আসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মাহমুদুর রহমান টিটু।
এ সময় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত পুলিশ ও পুলিশ পরিবার কল্যান সংস্থার সভাপতি মোঃ মহসীন আলী , সহ সভাপতি মনোরঞ্জন রায়, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, সহ সাধারণ সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া, কোষাধক্ষ মোঃ মজিবর রহমান সহ অন্যান্য সদস্যবৃন্দ। এ সময় প্রায় ১ শতাধিক গরিব, আসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।














