জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
”প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার” এই স্লোগানকে সামনে রেখে রংপুর জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো রংপুরের সহযোগিতায় রংপুরে আর্ন্তজাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল (৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো রংপুরের সহকারী পরিচালক তানজিলা আক্তার, রংপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো রংপুরের সাবেক সহকারী পরিচালক মোহাম্মদ মোশফিকুর রহমান, আরডিআরএস এর প্রগ্রাম কো অডিনেটর মোঃ মতিউর রহমান, রংপুর পলিটেকনিক ইহ্নটিটিউটের চীফ ইন্সট্রাক্টর সাঈইদা বিনতে বারী, রংপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের পুলিশ পরিদর্শক মোঃ নজরুল ইসলাম সরকার, সহকারি কমিশনার ইশরাত জাহান মিশু, ইএসডিও হেড অফ প্রগ্রাম আইয়ুব হোসেন সুজন সহ অন্যান্যঅতিথি বৃন্দ।














