জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে আলোর সন্ধানে সামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দুঃস্থ্য মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়। গতকাল নগরীর ১৭ নং ওয়ার্ডের ভগিবালাপাড়ায় সংস্থার কার্যালয়ে আলোর সন্ধানে সামাজিক উন্ন্য়ন সংস্থার সভাপতি মোছাঃ ফাতেমা বেগম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর সরকারি বেগম রোকেয়া কলেজের সহযোগী অধ্যাপক ও লায়ন্স ক্লাব অব রংপুর ভিশনের প্রেসিডেন্ট মোঃ মাহফিজুল আনাম সুজন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক ও আলোর সন্ধানে সামাজিক উন্ন্য়ন সংস্থার প্রধান উপদেষ্টা মোঃ মনজুদার রহমান, বকশা বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ রেজাউল করিম রেজা, ব্যাংকার অহিদুল ইসলাম, ব্যাংকার কামরুজ্জামান , দুঃস্থ উন্নয়ন সংস্থা (ডাস) গংগাচড়া এর নির্বাহী পরিচালক চাঁন মিঞা, আলোর সন্ধানে সামাজিক উন্ন্য়ন সংস্থার সহ সভাপতি সুজা মোঃ এহিয়া, সাধারণ সম্পাদক হযরত আলী, কোষাধ্যক্ষ সাবিনা বেগম ,সদস্য সাজেদা আক্তার সুমি, জান্নতী, রতন মিয়া, মিন্টু মিয়া, শংকরি, মঞ্জুরি আক্তার সহ অন্যান্য নেতৃবৃন্দ । আলোচনা শেসে দুঃস্থ্য মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়।














