সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রসিকে ডেঙ্গুগুর প্রাদুর্ভাগ নিয়ন্ত্রণ ও মশক নিধনে চলছে ‘ক্রাশ প্রোগ্রাম’

রসিকে ডেঙ্গুগুর প্রাদুর্ভাগ নিয়ন্ত্রণ ও মশক নিধনে চলছে ‘ক্রাশ প্রোগ্রাম’

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুর সিটি করপোরেশন (রসিক) এলাকায় ডেঙ্গ্গুুসহ মশাবাহিত রোগের প্রাদুর্ভাগ নিয়ন্ত্রণ ও মশক নিধনে এডাল্টিসাইড ও লার্ভিসাইড ¯েপ্র করণ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। এর পাশাপাশি জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করা হচ্ছে। বুধবার (১৬ আগস্ট) সকাল সাড়ে এগারোটায় নগরীর মেডিকেল মোড়ে ‘ক্রাশ প্রোগ্রাম’ নামে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।করোনা মহামারির মতো ডেঙ্গ্গুু পরিস্থিতি যেন নিয়ন্ত্রণের বাইরে না যায়, সেজন্য সবাইকে সচেতনতার সঙ্গে পরিস্কার-পরিচ্ছন্নতায় গুরুত্ব বাড়ানোর আহ্বান জানিয়ে মেয়র মোস্তাফিজার রহমান বলেন, নগরীতে মশক নিধনে ¯েপ্র করণ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে।

আমরা ডেঙ্গ্গুুর প্রাদুর্ভাগ ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। নগরবাসীকে সচেতন হতে হবে। পরিস্কার-পরিচ্ছন্ন থাকতে হবে।তিনি আরও বলেন, মশার উৎপত্তিস্থল ড্রেন, নালা, জলাশয় ও ক্যানেলে এডাল্টিসাইড ও লার্ভিসাইড ¯েপ্র করা হচ্ছে। এখন ক্রাশ প্রোগ্রাম’ হিসেবে এটি শুরু হয়েছে। কিন্তু এরআগেও আমরা এধরণের কার্যক্রম করেছি। রাত ১১টা থেকে ভোর ৪টা পর্যন্ত নগরীর ময়লা-আবর্জনা পরিস্কার ও অপসারণ করা হচ্ছে। ইতোমধ্যে নির্মাণাধীন ভবনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে এডিস মশার লার্ভা ধ্বংস করা হয়েছে।

সবার সহযোগিতা ও সচেতনতা ছাড়া আমাদের একার পক্ষে ডেঙ্গুর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না।উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন মিঞা, ধান স্বাস্থ্য কর্মকর্তা মোঃ কামরুজ্জামান ইবনে তাজ, কীট তথ্যবিদ ডা. হারুন অর রশিদ প্রমুখ।এসময় সিটি করপোরেশনের সচিব উম্মে ফাতিমা, প্যানেল মেয়র ও ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাহাবুবার রহমান মঞ্জু, ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুর রহমান টিটু, ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আমিনুল ইসলাম, স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল কাইয়ুম, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ অঞ্চল প্রধান মিজানুর রহমান মিজু, হাসান রাহি ও মাসুদ হাসান সরকারসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে,

ক্রাশ প্রোগ্রামে’ প্রথমদিনে নগরীর মেডিকেল মোড় হতে মর্ডান মোড় পর্যন্ত১৫টি ওয়ার্ডেও প্রধান প্রধান সড়ক, আশপাশের ঝোপঝাড় ও জঙ্গল কর্তন, ময়লা-আবর্জনা অপসারণসহ নালা, খাল ও ক্যানেল পরিস্কার করা হবে। এই কার্যক্রমের মাধ্যমে ডেঙ্গ্গুুসহ মশাবাহিত রোগের প্রাদুর্ভাগ নিয়ন্ত্রণ ও মশক নিধনে মশার উৎপত্তিস্থল ড্রেন, নালা, জলাশয়, ক্যানেলে এডাল্টিসাইড ও লার্ভিসাইড ¯েপ্র ছিটানো হবে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Sunday, 20th September, 2026
9th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:19 PM
মাগরিব6:58 PM
ইশা8:14 PM