জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে গন প্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার সকাল ১১টায় রংপুর টাউন হলে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রকৌশলী মোঃ আখতারুল করিম প্রামানিক, প্রকৌশলী মাহাবুবার রহমান, প্রকৌশলী সাফিউজ্জামান সরকার, প্রকৌশলী একেএম সাদেকুল ইসলাম, প্রকৌশলী খসরু সরকার, প্রকৌশলী খন্দকার মমিনুর রহমান, প্রকৌশলী মোঃ শাহীন বাদশা, সহ জেলা কমিটির নেতৃবৃন্দ।














