জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে নগরীতে আদালতের রায় উপেক্ষা করে জন সাধারনের চলাচলের রেকডিও রাস্তার বন্ধ করে বহুতল ভবন নির্মাণ করার অভিযোগ প্রতিকার চেয়ে সাংবাদিক সম্মেলন করেন এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে রিপোর্টার্স ক্লাব রংপুর এর কার্যালয়ে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন মুলাটোল নিবাসী মৃতঃ নন্দ দুলাল বসাকের ছেলে পুলক বসাক। তিনি বলেন,আমাদের পরশী স্বর্গীয় বিকাশ চন্দ্র সরকারের সহধর্মিণী বিবাদী শিবানী সরকার ।
তার বাড়ির শেষ সীমানা পর্যন্ত ৮'(আট ফিট) রেকর্ডিও রাস্তা রয়েছে , যা আমরা দীর্ঘদিন যাবত ব্যবহার করে আসছি। সম্প্রতি কিছুদিন পূর্বে বিবাদী শিবানী সরকার,সবার চোখে ফাঁকি দিয়ে আরসিসি পিলার স্থাপন করেন। এঘটনায় আমি গত ০৮/০৯/২০২৩ইং তারিখে তাদের কাজ চলাকালীন অবস্থায় নির্মান কাজ বন্ধ করতে বললে শিবানী সরকার ও তার লোকজন আমাকে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দেয়ার হুমকি ধামকি দেয়।
আমি সেই ঘটনাকে কেন্দ্র করে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় গত ৯/৯/২৩ইং তারিখে একটি সাধারণ ডায়েরী করি,যার জিডি নং ৬৪৯। সবার সম্মতিক্রমে তাদের কাজ বন্ধের জন্য ২০নং ওয়ার্ড কাউন্সিলর বরাবরে গত ১০/৯/২৩ইং তারিখে লিখিত অভিযোগ দেই। এছাড়াও একই দিনে রংপুর সিটি কর্পোরেশনের সম্পত্তি কর্মকর্তা বরাবরে রাজস্ব দিয়ে অভিযোগ দাখিল করা হয়। এর পরেও প্রতিপক্ষের শিবানী সরকার ও তার লোকজন কাজ অব্যাহত ভাবে চালিয়ে যায়। এ বিষয়ে গত ১০/১০/২৩ইং তারিখে বিজ্ঞ আদালতে ১৩৩ ধারামতে একটি মামলা দায়ের করি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মুলাটোল এলাকার বাসিন্দা রতন বনিক,অসীম বসাক,আকবর আলি,তিলক বসাক,অর্জনা বসাক,অনিদ্র বসাক, সামিউল ইসলাম আকবর,হাবলু মিয়া,মিঠু,লাবনী অধিকারী, সম্মন বসাক প্রমুখ। এঘটনায় বিবাদী শিবানী সরকার প্রতিবেদককে বলেন, আমাদের ক্রয়কৃত ৭শতক জমিতে বসতবাড়ি করেছি, প্রতিপক্ষের দেয়া তথ্য ভিত্তিহীন।














