সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে পিপি’র অপসারনের দাবীতে সাংবাদিকদের মানববন্ধন সমাবেশ ও স্বারকলিপি প্রদান

রংপুরে পিপি’র অপসারনের দাবীতে সাংবাদিকদের মানববন্ধন সমাবেশ ও স্বারকলিপি প্রদান

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরে আদালত চত্ত্বরে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাঁধা ও হুমকি প্রদানের ঘটনায় পিপি খন্দকার রফিক হাসনাইনের অপসারণের দাবীতে মানববন্ধন সমাবেশ করেছে সাংবাদিকরা। রোববার (১২ ফেব্রুয়ারী) সকালে রংপুর প্রেসক্লাব প্রাঙ্গনে রংপুরের সাংবাদিক সমাজের ব্যানারে টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদল, রিপোর্টাস ক্লাব রংপুরের সাধারণ সম্পাদক শাহ বায়েজিদ আহমেদ, রংপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান, সিটি প্রেসক্লাবের কোষাধ্যক্ষ রেজাউল করিম জীবন,

টিসিএ’র সাধারণ সম্পাদক এহসানুল হক সুমন, সাংবাদিক রেজাউল করিম মানিক, ফখরুল শাহীন, বাদশা ওসমানী, বাবলুর রহমান বারী, জিএম জয়, বাবলু নাগ, আতিকুর রহমান আতিক, একেএম সুমন মিয়া, সাইফুল ইসলাম মুকুল, খুরশীদ আলমসহ বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন রংপুর শাখা, রিপোর্টস ইউনিটি এবং টিভি, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা।মানববন্ধন সমাবেশে সাংবাদিকরা বলেন, গত ৯ ফেব্রুয়ারী নগরী গণেশপুরে দু’বোন হত্যা মামলার রায় ঘোষণা হবে জানিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আদালত-১ এর সরকারী কৌশলী খন্দকার রফিক হাসনাইন সাংবাদিকদের আদালতে ডাকেন। রায় ঘোষণার পর সাংবাদিকরা তার বক্তব্য নিতে গেলে তাকে খুঁজে পান না।

পরবর্তীতে আদালতের এক কর্মচারী জানান তিনি চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ৬ তলায় অবস্থান করছেন। আদালতের বাহিরে সাংবাদিকরা ওই হত্যা মামলা রায় সর্ম্পকে পিপি খন্দকার রফিক হাসনাইনের সাক্ষাতকার নেয়ার জন্য অপেক্ষা করতে থাকেন। এরই মধ্যে পিপি রফিক হাসনাইন আদালত থেকে বেরিয়ে ওই আদালতে বিচারাধীন জমি সংক্রান্ত মামলার আসামী ৩ পুলিশ কর্মকর্তার ছবি তোলা যাবে না। ছবি তুললে সাংবাদিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুমকি দেন এবং সাংবাদিকদের সাথে খারাপ আচারণ করেন। এতে ক্ষুদ্ধ সাংবাদিকরা আদালত চত্ত্বরে ক্ষোভ প্রকাশ করে বিষয়টি আইনজীবি সমিতিকে জানান।

আগামী এক সপ্তাহের মধ্যে অ্যাড. খন্দকার রফিক হাসনাইনকে সরকারী কৌশলী পদ থেকে সরানো না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুমকি দেন সাংবাদিকরা। ঘন্টাব্যাপী মানববন্ধন সমাবেশ শেষে সাংবাদিকরা আইনজীবি সমিতির সভাপতি অ্যাড. আব্দুল মালেক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফিরুজুল কবীরের কাছে স্বারকলিপি প্রদান করেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Monday, 21st September, 2026
10th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:31 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:52 PM
আসর4:18 PM
মাগরিব6:56 PM
ইশা8:11 PM