জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে বাক্কো’র বিভাগীয় পর্যায়ে বিপিও সামিত বাংলাদেশ ২০২৩ উদযাপন ও চাকুরি মেলা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবা (১১ জুলাই) বিকাল ৩টায় রংপুর টাউন হলে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠানে রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ হাবিবুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইন্সপায়ার্ড আইটি’র প্রতিষ্ঠাতা সৈয়দ মুহীয়ুদ্দিন ফাহাদ, বিটিভির সিনিয়র রিপোর্টার কুমার বিশ্বজিৎ রায়, বাক্কো’র সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন, বাক্কো’র পরিচালক মসনাদ ই আহমেদ, বাক্কো’র লোকাল মার্কেট ডেভেলপমেন্ট সাব কমিটির চেয়ারম্যান মৃধা মোঃ মাহাফুজ উল হক চয়ন সহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানের পাশাপশি ক্যারিয়ার কাউন্সেলিং সেশন, সিভি সংগ্রহ ও চাকুরি মেলা একইসাথে চলতে থাকে।














