সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে বিএনপি’রবহিস্কৃত নেতারচেয়ারম্যান পদে শপথ গ্রহণেরউপর অস্থায়ী নিষেধাজ্ঞা

রংপুরে বিএনপি’রবহিস্কৃত নেতারচেয়ারম্যান পদে শপথ গ্রহণেরউপর অস্থায়ী নিষেধাজ্ঞা

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরের গঙ্গাচড়ায় উপজেলা নির্বাচনে বিজয়ী প্রার্থী বিএনপি’রবহিস্কৃত নেতা মোকাররম হোসেন সুজনের চেয়ারম্যান পদে শপথ গ্রহণের উপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারী করেছে নির্বাচনী ট্রাইব্যুনাল। বুধবার (২৬ জুন) নির্বাচনী ট্রাইব্যুনাল, যুগ্ম জেলা ও দায়রা জজ-১ এর বিচারক আব্দুলমালেক এর আদালতে শপথ গ্রহণের উপর নিষেধাজ্ঞা জারির আদেশ বাতিল করার আবেদন শুনানী হয়েছে।

উভয় পক্ষের আইনজীবি দীর্ঘ সময়ধরে আদালতে শুনানীতে অংশ নেন।বিকেলে আদালত আগামী ৩০ জুন রবিবার শুনানীর তারিখধার্য করেছে। এর আগেট্রা ইব্যুনাল শুনানীরজন্য ২২ জুলাই তারিখ নির্ধারণ করে। কিন্তু তৃতীয় ও চতুর্থ ধাপে বিজয়ী প্রার্থীদের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে আগামী ৩ জুলাই।

নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোকাররম হোসেন সুজনের আইনজীবি জোবাইদুল ইসলাম বুলেটজানান, সুজন চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তারপক্ষে সরকারী গেজেট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গত ৪ জুন। আইন অনুযায়ী গেজেট বিজ্ঞপ্তি প্রকাশিত হবার এক মাসের মধ্যে নির্বাচিত চেয়ারম্যানের শপথ অনুষ্ঠান করতে হবে। কিন্তু নির্বাচনে পরাজিত প্রার্থী রুহুল আমিন নির্বাচনী ট্রাইবুনালে নির্বাচনে অনিয়মের অভিযোগকরে মামলা দায়েরকরেন। এতে দু’পক্ষের বক্তব্য নাশুনেএক তরফা ভাবে শপথ গ্রহনের উপর নিষেধাজ্ঞা জারিকরা ন্যায় বিচারের পরিপন্থি। সে কারনে দ্রুত শুনানীর জন্য বিজ্ঞ বিচারকের কাছে আবেদন করা হয়েছে।

আদালতে রবিচারক আগামী ৩০ জুন শুনানীর নতুন তারিখ নির্ধারণ করেছে। আমরা ন্যায্য বিচার পাবোবলে প্রত্যাশাকরছি।
অপরদিকে পরাজিত চেয়ারম্যান প্রার্থী মামলার বাদী আওয়ামীলীগ নেতারুহুল আমিনের আইজনীবি অ্যাড. আব্দুল মালেক বলেন, আদালত শপথ গ্রহনের উপর নিষেধাজ্ঞা জারিকরে আগামী ২২ জুলাই শুনানীর দিনধার্য করেছিল। এঅবস্থায় বিবাদীর শুনানীর আবেদনের উপর শুনানী হয়েছে। শুনানীর তারিখএগিয়ে নেওয়ার আবেদনের বিষয়ে আদালত তার সিদ্ধান্ত জানিয়েছে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Tuesday, 22nd September, 2026
11th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:32 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:51 PM
আসর4:17 PM
মাগরিব6:55 PM
ইশা8:10 PM