সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে ব্র্যাকের খেলার জগৎ আনন্দ আয়োজন পালিত

রংপুরে ব্র্যাকের খেলার জগৎ আনন্দ আয়োজন পালিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরে ব্র্যাক শিক্ষা কর্মসূচীর বাস্তবায়নে ও এ্যাডভোকেসি ফর প্লে আর্লি লার্নিং অ্যান্ড সোশিও ইমোশনাল ডেভোলাপমেন্ট ইন বাংলাদেশ এর আয়োজনে খেলার জগৎ আনন্দ আয়োজন ২০২৫ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, ৪ প্লাস শিশুদের মেধা বিকাশে বিভিন্ন খেলার ছলে শিক্ষা প্রতিযোগিতা ও মায়েদের বিভিন্ন উপকরণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

গতকাল (১৪ ডিসেম্বর ) রবিবার সকাল ১১টায় রংপুরের বদরগঞ্জ আহম্মদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খেলার জগৎ আনন্দ আয়োজন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠানে ব্র্যাক শিক্ষা কর্মসূচীর রংপুর জেলা ব্যাবস্থাপক মোঃ ফরিদ উদ্দিনের উপস্থাপনায় ও রংপুরের সহাকরী ব্র্যাক জেলা সমন্বয়ক মোঃ রুহুল আমিন ভূঞা’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বদরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সুলতান সালাহ উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর বদরগঞ্জের ইনিসট্রাকটর মোঃ এরশাদুল হক। এ সময় উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসারগণ, ব্র্যাকের প্রোগ্রাম অরগানাইজার মোঃ এনামুল হক, মোছাঃ মোরছালিনা, কাউন্সিলর শান্তনা, নিপা, শারমিন, মুনতাহা। অংশগ্রহণকারী বদরগঞ্জ উপজেলার ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক। ১৫টি খেলার জগতের ১ জন খেলার সাথী, ১৫ টি খেলার জগতের ১৫০ অভিভাবক ১৫০ শিশু এবং স্বাগতিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সহ ৮জন সহকারী শিক্ষক। বদরগঞ্জ উপজেলায় মোট খেলার জগৎ ১৫টি, মোট শিশু ৪৫০জন। ২০১৯ সাল হতে ২০২৫ সাল পর্যন্ত খেলার জগৎ চলমান আছে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Monday, 21st September, 2026
10th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:31 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:52 PM
আসর4:18 PM
মাগরিব6:56 PM
ইশা8:11 PM