সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে লেখক সংসদ রংপুর এর সাহিত্য আসর অনুষ্ঠিত

রংপুরে লেখক সংসদ রংপুর এর সাহিত্য আসর অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরে লেখক সংসদ রংপুর এর ৮০৬ তম সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার রংপুর টাউন হল চত্বরে লেখক সংসদ রংপুরের সাপ্তাহিক সাহিত্য আসরে সংগঠনের সভাপতি মোঃ আবুল কাশেম মাস্টারের সভাপতিত্বে ও সাংবাদিক চঞ্চল মাহমুদের সঞ্চালনায় এবং ডা. মোঃ শফিউল হক সাহেবের পবিত্র কালামে পাক তেলাওয়াতের মধ্য দিয়ে আসর শুরু করা হয়।

আসরে কবিতা পাঠ করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম সরদার, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত প্রফেসর ডঃ মোঃ শহিদুল ইসলাম, সংগঠনের সহ সাংগঠনিক সম্পাদক ব্যাংকার মোঃ অহিদুল ইসলাম, সংগঠনের অন্যতম সদস্য লেখক কবি মো আজহারুল ইসলাম আল আজাদ। প্রবন্ধ উপস্থাপনা করেন সংগঠনের উপদেষ্টা ডঃ মোঃ শফিউল হক ও মোহাম্মদ রেজাউল করিম মুকুল, সংগীত পরিবেশন করেন মো আব্দুস ছালাম বক্তব্য প্রদান করেন মো চাঁদ মিয়া ও সংগঠনের সভাপতি আবুল কাশেম মাস্টার প্রমুখ।

উল্লেখ্য যে সাপ্তাহিক আসর শেষে রংপুর জজ কোটের ৫তম বার নির্বাচিত সভাপতি পাবলিক প্রসিকিউটার মোঃ আব্দুল মালেক কে লেখক সংসদ রংপুর এর পক্ষ থেকে ফুলের শুভেচছা প্রদান করা হয়। আগামী শনিবার সাপ্তাহিক আসর একই সময় একই স্থানে অনুষ্ঠিত হবে

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Sunday, 20th September, 2026
9th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:19 PM
মাগরিব6:58 PM
ইশা8:14 PM