সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুর সিটি কর্পোরেশনের আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস পালন

রংপুর সিটি কর্পোরেশনের আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস পালন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

“সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে প্রথমবারের মতো রংপুর সিটি কর্পোরেশনের আয়োজনে পালিত হলো জাতীয় স্থানীয় সরকার দিবস। দিবসটি উপলক্ষে রবিবার (১৭ সেপ্টেম্বর) সকালে রংপুর সিটি কর্পোরেশনের আয়োজনে রসিক কার্যালয়ের সামনে হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূণরায় সেখানে এসে শেষ হয়।

পরে কার্যালয়ের সামনে রংপুর সিটি কর্পোরেশনের সচিব উম্মে ফাতিমার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রসিক প্যানেল মেয়র ও ২০ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্যানেল মেয়র ও ২১ নং ওয়ার্ড কাউন্সিলর মাহবুবার রহমান মঞ্জু, ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর শাহাজাদা মিয়া আরমান, মেয়রের একান্ত সহকারী হরকাতুল জিহাদ মুন্সী প্রমূখ।আলোচনা সভায় বক্তারা সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে স্থানীয় সরকার ব্যপকভাবে ভূমিকা রাখছে।

সামনে স্মাট বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে আরো বেশি ভুমিকা রাখার তাগিদ দেয়া হয়।আলোচনা শেষে রসিকের বিভিন্ন বিভাগের আয়োজনে দেয়া স্টল পরিদর্শণ করেন অতিথিবৃন্দ ও বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এ সময় রংপুর সিটি কর্পোরেশনের সকল কাউন্সিলর, কর্মকর্তা কর্মচারি, প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Sunday, 20th September, 2026
9th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:31 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:18 PM
মাগরিব6:57 PM
ইশা8:13 PM