সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে শহীদি মার্চ র‌্যালি বের করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

রংপুরে শহীদি মার্চ র‌্যালি বের করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনার পতনের ১ মাস পূর্তিতে শহীদ ও আহতের স্মরণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপর এর আয়োজনে ছাত্র-জনতার শহীদি মার্চ র‌্যালি বের করা হয়। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় রংপুর প্রেসক্লাবের সামন থেকে শহীদি মার্চ র‌্যালি শুরু করেন শিক্ষার্থীরা।

এতে বেগম রেকেয়া বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। এ সময় শিক্ষার্থীরা ‘সফল হোক সফল হোক, শহীদি মার্চ সফল হোক, ‘শহীদদের কারণে, ভয় করি না মরণে, আবু সাঈদদের রক্ত, বৃথা যেতে দেবো না’, ‘আজকের এই দিনে আবু শহীদদের মনে পড়ে’ স্লোগান দেন। শহীদি মার্চ র‌্যালিটি রংপুর প্রেস ক্লাবের সামন থেকে শুরু হয়ে রংপুর টাউন হলের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Sunday, 20th September, 2026
9th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:19 PM
মাগরিব6:58 PM
ইশা8:14 PM