জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব পূন্যতিথী জন্মাষ্টমী উৎসব উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিক হয়। গতকাল (২৬ আগস্ট) সোমবার বিকালে ৪টায় নগরীর পাবলিক লাইব্রেরী মাঠে সাহিত্য মঞ্চে আয়োজিত আলোচনা সাভা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) মোঃ সায়ফুজ্জামান ফারুকী।
উদ্বোধক ছিলেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রেজাউল ইসলাম, ধর্মিয় আলোচক রংপুর জেলা ইসকনের সভাপতি প্রভু শ্রী গোবিন্দ গিরিধারী দাস, আমন্ত্রিত অতিথি রংপুর মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু, সদস্য সচিব এ্যাড. মাহাফুজ উন নবী ডন, বীর মুক্তিযোদ্ধা রামকৃষ্ণ সোমানী, রংপুর মহানগর বৈষম্য নাগরিক ঐক্য কমিটির যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার লতিফুর রহমান, বাংলাদেশ ক্ষত্রিয় সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি এ্যাড. ধীরেন্দ্রনাথ বর্মন, রংপুর মহানগর বৈষম্য নাগরিক ঐক্য কমিটির যুগ্ম আহবায়ক মোঃ তৌহিদুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বেরোবির সমন্বয়ক মোঃ শাহরিয়ার সোহাগ,
বাংলার চোখের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তানবীর হোসেন আশরাফী, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রংপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক এ্যাড. প্রশান্ত কুরাম রায়। অনুুষ্ঠানে সভাপতিত্ব করেন ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব কমিটির আহবায়ক ডাঃ নিখিলেন্দ্র শংকর গুহ রায়, সঞ্চালনা করেন ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব কমিটির সদস্য সচিব খোকন সরকার। আলোচনা শেষে রংপুর নগরীতে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।














