সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুর চেম্বারের নব নির্বাচিত প্রেসিডেন্টের সাথে মঙ্গলদীপ সমাজ কল্যাণ সংস্থার মতবিনিময়

রংপুর চেম্বারের নব নির্বাচিত প্রেসিডেন্টের সাথে মঙ্গলদীপ সমাজ কল্যাণ সংস্থার মতবিনিময়

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নব নির্বাচিত প্রেসিডেন্ট মোঃ আকবর আলী’র সাথে মতবনিময় ও ফুল দিয়ে সংবর্ধনা জানান মঙ্গলদীপ সমাজ কল্যাণ সংস্থার নেতৃবৃন্দ। সোমবার রাতে নগরীর নবাবগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে মতবিনিময় সভায় নবাবগঞ্জ বাজার সমিতির সভাপতি প্রফেসর সাইফুল ইসলামের সভাপতিত্বে ও মঙ্গলদ্বীপ সমাজ কল্যাণ সংস্থার চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মিলনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নব নির্বাচিত প্রেসিডেন্ট মোঃ আকবর আলী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নব নির্বাচিত পরিচালক মোঃ মুকুল ইসলাম, হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক ও সংগঠনের জন্য প্লাট ফর্ম রংপুর বিভাগীয় কমিটির সহ সভাপতি মোঃ মনজুদার রহমান, ব্যাংকার অহিদুল ইসলাম, দুস্থ উন্নয়ন সংস্থা (ডাস) গংগাচড়া ডাক্তারপাড়া এর নির্বাহী পরিচালক মোঃ চাঁন মিঞা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় প্রধান অতিথি আকবর আলী মঙ্গলদ্বীপ সমাজ কল্যাণ সংস্থার কার্যক্রমের প্রশংসা করেন, বিশেষ করে গর্ভবতী মা ও শিশুর পুষ্টি বিষয়ে সচেতনতা সৃষ্টি, গরিব অসহায় রোগীদের ফ্রি অপারেশনের ব্যবস্থা করে দেওয়া কার্যক্রম । এছাড়া তিনি চেম্বার অব কমার্সের পক্ষ থেকে মঙ্গলদীপ সমাজ কল্যান সংস্থাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস প্রদান করেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Sunday, 20th September, 2026
9th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:19 PM
মাগরিব6:58 PM
ইশা8:14 PM